নির্বাচন সুষ্ঠু না হলে রাষ্ট্র ব্যর্থ হবে: ইসি

যদি কোনো কারণে সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। মঙ্গলবার (২ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে ধারাবাহিক প্রশিক্ষণের শেষ দিনে আজ প্রধান অতিথি ছিলেন তিনি। মো….

চট্টগ্রামের বাঁশখালীতে ৩ আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী র‌্যাবের হাতে আটক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ রাউন্ড কার্তুজসহ ০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসী নুর মোহাম্মদ(৩৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। গ্রেফতারকৃত সন্ত্রাসী অস্ত্রধারী নুর মোহাম্মদ উপজেলার হাজীরখীল গ্রামের মৃত শামসুল ইসলামের পূত্র বলে জানা গেছে। ০১ জানুয়ারী’২৪ ইং সোমবার রাত সাড়ে ১০ টার সময় উপজেলার সরল বাজার এলাকার…

কুড়িগ্রামে আদালত বর্জন কর্মসূচী পালন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের দাবিতে সোমবার (১ জানুয়ারি) আদালত বর্জন করেছেন কুড়িগ্রামের বিএনপি পন্থী আইনজীবীরা। নির্বাচন বর্জন, গণতন্ত্র ও আইনের শাসন তারা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের পাশাপাশি লিফলেট বিতরণ করবেন। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং ইউনাইটেড ল-ইয়ার্স কাউন্সিলের আয়োজনে কুড়িগ্রাম জজকোর্ট আদালত চত্বরে এ কর্মসূচি পালন…

জাপানে একদিনে ১৫৫ বার ভূমিকম্প, নিহত ৪০

পূর্ব এশিয়ার দ্বীপ দেশ জাপানে একদিনে অন্তত ১৫৫ বার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরেও অনুভূত হয়েছে ভূ-কম্পন। জাপানের মিটিওরোলিজক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৬ এবং অপর একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬। অন্যদিকে, এই ভূমিকম্পে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। এ…

লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি, হঠাৎ সশস্ত্র হয়ে উঠতে পারে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে; বরং বিএনপি ও তার দোসররাই একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে। ড. ইউনূসের দণ্ডে আওয়ামী লীগের কোনো দায় নেই বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি। হঠাৎ…

বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান নিয়েছে খাদিজা আক্তার মিম (১৯) নামের এক তরুণী। সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার বিদ্যাকুট গ্রামের পশ্চিমপাড়া সুরুজ মিয়ার ছেলে প্রবাসী অলিউল্লাহর বাড়িতে আসেন তিনি। মিম কক্সবাজার টেকনাফ থানার ইসলামবাদ গ্রামের হানছরপাড়ার নজির আহমেদের মেয়ে। খাদিজা আক্তার মিম সময়ের আলোকে জানান, উপজেলার বিদ্যাকুট গ্রামের সুরুজ…

কক্সবাজার-১ এ কল্যাণ পার্টির পাহারাদারকে বেঁধে অফিসে ভাঙচুর ও আগুন

কক্সবাজার-১ আসনে হাতঘড়ি প্রতীকের প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নির্বাচনী প্রচারণার অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অফিসের পাহারাদার আবু সালেহকে মারধর করে বেঁধে রাখা হয়। ভাঙচুর করা হয়েছে অফিসের চেয়ার টেবিলও। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে আবু সালেহকে আহত অবস্থায় পাশের মরিচ ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সকালে…

আইআইইউসি’র ২ শিক্ষকের গবেষনা অনুদান অর্জন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফার্মেসি বিভাগের দুই শিক্ষক ২০২৩-২০২৪ অর্থবছরের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান প্রকল্প পেয়েছেন। শিক্ষক দু’জন হচ্ছেন, ডঃ মোহাম্মদ জিয়া উদ্দিন ও প্রভাষক মোহাম্মদ নাজমুল ইসলাম। “আনভেইলিং দ্যা প্রোবাব্যাল ম্যাকানিজম অফ এ্যাকশন ফর এন্টি-ডিপ্রেজেন্ট, এন্টিডায়াবেটিক এন্ড অক্সিডেটিভ স্ট্রেস প্রিভেন্টিং ক্যাপাসিটিজ অফ সিলেক্টেড মেডিসিন্যাল প্লান্ট্স”…

মৌলভীবাজারে ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গনগ্রেপ্তার, গুম, খুন, নির্যাতন এবং শারীরিক নির্যাতনের মধ্যমে মিথ্যা স্বীকারউক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর আত্মীয়স্বজনকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের গৌরব, ঐতিহ্য সাফল্য ও সংগ্রামের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল। জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জেলা বিএনপির…

নতুন বছরে নতুন পাঠ্য পুস্তক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় নতুন বছর ২০২৪ সালের প্রথম দিনে জেলায় ২ লাখ ৯৭ হাজার শিক্ষার্থীর হাতে প্রায় ১৩ লাখ নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বই উৎসব ২০২৪ এর উদযাপনের মধ্য দিয়ে এসব নতুন বই তুলে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে। আজ সোমবার (১লা জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও…