বাগেরহাটে জমাজমি সংক্রান্ত মারপিটে গৃহবধূর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে শাহিনুর বেগম (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ৮ জন আহত হয়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাহিনুরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ…

ফরিদপুর-৩ এ নিজেকে বিজয়ের দারপ্রান্তে মনে করেন স্বতন্ত্র প্রার্থী আজাদ

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ বলেছেন, আগামী ৭ তারিখ হবে ফরিদপুরের মুক্তির দিন। ফরিদপুরের বিজয়ের দিন। এই দিন জনগণ ব্যালটের মাধ্যমে সকল অনিয়ম অত্যাচারের জবাব দিয়ে দিবে। জনগণ রুখে দাঁড়ালে কোন সন্ত্রাসীই টিকতে পারবে না। চাঁদাবাজ, দখলবাজদের সময় ফুরিয়ে এসেছে। এই শহরে সন্ত্রাসীরা আর বেশি দিন টিকতে পারবে না।…

৬ ও ৭ জানুয়ারি হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত

ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও জামায়াত। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা…

মোরেলগঞ্জে নৌকা মার্কার শেষ দিনের নির্বাচনী পথসভা জনসমুদ্রে পরিণত

বাগেরহাট প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি জেলা আওয়ামী লীগ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগের শেষ দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ নির্বাচনী পথ সভার আয়োজন…

বিএনপির রাজনীতি না করেও কমিটিতে নাম আসায় স্কুল শিক্ষকের প্রতিবাদ

বিএনপির রাজনীতি না করেও কমিটিতে নাম আসায় প্রতিবাদ করেছেন স্কুল শিক্ষক। ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি’র রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকলেও কমিটিতে নিজের নাম দেখে অবাক ও বিস্ময় প্রকাশ করেছেন এক স্কুল শিক্ষক। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ওই স্কুল শিক্ষক কামরুজ্জামান মাসউদ এক সংবাদ সম্মেলন করে এমনটাই দাবী করেছেন। কামরুজ্জামান মাসউদ আলফাডাঙ্গা পৌর সদরের বাসিন্দা ওয়হিদুর রহমানের…

নির্বাচনে আসতে ভয় পায় বিএনপি: শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০৮ সালের নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই ভোটে আসতে ভয় পায় বিএনপি। তারা জ্বালাও পোড়াও আর মানুষ খুন ছাড়া আর কিছু দিতে পারে না’। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জে সবশেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে আছি ১৫…

‘ড. মুহাম্মদ ইউনূসের রায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র’

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতের রায় এবং মামলার বিষয়টি যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। বুধবার (৪ জানুয়ারি) এক নিয়মিত ব্রিফিংয়ে দফতরটির মুখপাত্র ম্যাথিউ মিলার। ম্যাথিউ মিলার বলেন, বিশ্বজুড়ে দারিদ্র বিমোচনে ড. মুহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শান্তিতে নোবেল পুরস্কারসহ মর্যাদাপূর্ণ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এ…

আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে সরে গেলেন সাবেক সাংস্কৃতিক সম্পাদক

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা বি এন পির সাবেক সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান মাসুদ। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল ১১ টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই পদত্যাগ করার ঘোষণা দেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, বিএনপির কমিটিতে আমার নাম আছে তাও আমি জানতাম না। আমি…

নগরীর গ্যাস সংকট নিরসনে ১০ জানুয়ারী মানববন্ধন করবে চট্টগ্রাম নাগরিক ফোরাম

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর চলমান গ্যাস সংকট বর্তমানে নাগরিক জিবনে নাবিশ্বাষের সৃষ্ঠি হয়েছে। নাগরিক জিবনের এই গ্যাস সংকটের স্বরুপ উদ্ঘাটন ও সমস্যা সমাধান পুর্বক নাগরিক জিবনে স্বস্তি ফিরিয়ে আনতে চট্টগ্রাম নাগরিক ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ জানুয়ারী’২৪ ইং বুধবার সন্ধ্যায় নগরীর লালখান বাজার হাইওয়ে প্লাজাস্থ চট্টগ্রাম নাগরিক ফোরাম কার্যালয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের…

যারা মজলুমের বদদোয়াকে ভয় করেন, তারা ভোট দেবেন না: ইসলামী আন্দোলন

আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, যারা মজলুমের বদদোয়াকে ভয় করেন, তারা ভোট দেবেন না। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর নোয়াখালী টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সৈয়দ রেজাউল করীম বলেন, যাদের মধ্যে দেশপ্রেম আছে, দুর্নীতি-জুলুম-অন্যায় ঘৃণা…