কলাপাড়ায় ঝুলন্ত লাশ উদ্ধার
লাবিব হাসান, পটুয়াখালী:পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়াটিয়া বাসার আড়ার সাথে গলায় ফাস দিয়ে লাকী বেগম (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার সকাল ৭ টার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। তার স্বামীর নাম মাসুদ দফাদার। কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামের বাসিন্দা এরা।…

