বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি: পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন। তারপরও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে তিনি। রবিবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এসে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। পিটার হাস বলেন, জলবায়ু পরিবর্তনসহ…

বান্দরবানে গাঁজাসহ আটক এক নারী

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : বান্দরবানে গাঁজাসহ জান্নাতুল ফেরদৌস (৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান। ৪ ফেব্রুয়ারী (রবিবার) বান্দরবান জেলা শহরের বাসষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় বিক্রির উদ্দেশ্যে রাখা তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে এপিবিএন। আটককৃত ঐ নারী মাদক ব্যবসায়ী বান্দরবান জেলার লামা উপজেলার খুর…

বানিয়াচং প্রেসক্লাবে দোয়া মাহফিল

শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি:-বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার মাতা এবং সহসভাপতি আব্দুল হক মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল করেছে বানিয়াচং প্রেসক্লাবের সাংবাদিকরা। রোববার (৪ ফেব্রুয়ারী)সাংবাদিকদের উদ্যোগে বাদ আছর প্রেসক্লাব মিলনায়তনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের উপদেষ্টা আঙ্গুর মিয়া,মোশাররফ হোসেন,আক্কাছ আলী খান,প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিন,শিক্ষক জাহেদুর রহমান,সাবরেজিষ্টার মসজিদের ইমাম হাফেজ আঃ রহমান,প্রেসক্লাব…

আমিরাতে সুন্দরপুর প্রবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রবাসীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন জন্মভূমির প্রতি দায়িত্ব ও ভালোবাসা প্রকাশে সামান্যতম কার্পণ্য করেন না৷ বিশেষ করে সচেতন প্রবাসীরা নিজ এলাকার উন্নয়ন ও মানবিক কাজে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন৷ জমকালো আয়োজনের মধ্যদিয়ে মানবিক সংগঠন সুন্দরপুর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল…

শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীসহ ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই থেকে আসা এক যাত্রীর মানিব্যাগে থেকে ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১ টায় সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম এম মাসুদ ইমাম। তিনি এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নং…

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে “বুক চিন চিন করছে হায়” গানের সঙ্গে শিক্ষকের আপত্তিকর নাচ!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় আ্যন্ড কলেজের শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ‘বুক চিন চিন করছে হায়, মন তোমায় কাছে চায়’ গানের সঙ্গে শিক্ষকদের টালমাটাল নৃত্য প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। গত রোববার (২৮ জানুয়ারি) প্রতিষ্ঠানের গত বছরের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা…

ফের এলপি গ্যাসের দাম বাড়লো

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে আরও ৪১ টাকা বেড়েছে। বর্তমানে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭৪ টাকা। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে বিইআরসি। যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এছাড়া ভোক্তাপর্যায়ে বোতলজাত করা এলপিজির ৫.৫ কেজির দাম ৬৭৬ টাকা, ১২.৫ কেজি ১৫৩৬ টাকা, ১৫ কেজি ১৮৪৩…

যান্ত্রিক ত্রুটি: দেড় ঘন্টা বন্ধ থাকার পর চালু হলো মেট্রোরেল

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রোরেল। রবিবার ৪টা ১০ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে, দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। জানা যায়, ইমারজেন্সি সুইচে চাপ পড়ায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে। শ্যাওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝি ক্যাবল ছিঁড়ে গেছে বলেও জানা যায়। এদিকে, তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব…

ড. ইউনূসকে অহেতুক গ্রেফতারের ইচ্ছে সরকারের নেই: আইনমন্ত্রী

ড. ইউনূসকে অহেতুক গ্রেপ্তার কিংবা হয়রানি করার ইচ্ছে সরকারের নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার (০৪ ফেব্রুয়ারি) সহকারী জজ ও সমপর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের বুনিয়াদি ও প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানের উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ড. ইউনূসকে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের নেই। তার বিরুদ্ধে এনবিআরের…

আবারও লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

আবারও লন্ডনে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির রাস্তায় মিছিল করেন হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে। যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ জানান, কমপক্ষে ২০ হাজার মানুষ এ মিছিলে উপস্থিত ছিল। মিছিলের সময় বিক্ষোভকারীদের হাতে ফিলিস্থিনের পতাকা ও ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা যুদ্ধবিরোধী…