বানিয়াচংয়ে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান ইকবাল হোসেন

শাহ সুমন, বানিয়াচং: অবহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে আবারো কাজ করতে চান। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খাঁন। সরকারের সিদ্ধান্তে এবার উপজেলা নির্বাচনে কোনো দলীয় প্রতীক না থাকায় সরকারি দলের একাধিক প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে গুঞ্জন শোনা যায়। তবে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও…

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু এর বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য। গত সোমবার (৫ফেব্রুয়ারি) জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্যরা এ অভিযোগ দায়ের করেন। এনিয়ে গত কয়েক দিন যাবত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।…

মিয়ানমার থেকে ছোঁড়া গুলির আঘাতে আহত ৫ বাংলাদেশী

রিমন মেহেবুব রোহিত, কক্সবাজার: উখিয়ার পালংখালী সীমান্তবর্তী এলাকায় ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার আয়ুবুল ইসলাম, রহমতেরবিল এলাকার আনোয়ার হোসেন, পুটিবনিয়া এলাকার মোবারক হোসেন ও মো. কাল আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের বুলেটের আঘাতে এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার…

২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনীর ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ বিষয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তাতে কোনো সুরাহা হয়নি। বুধবার এ বিষয়ে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। স্থানীয়রা জানায়, সোমবার রাতে পূর্ব…

স্ত্রীসহ কারাগারে বিকল্পধারার সাবেক এমপি আব্দুল মান্নান

সাবেক সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এবং তার স্ত্রী উম্মে কুলসুমা মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানা তাদেরকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মো. রফিক জানান, চেক ডিজঅনার মামলায় মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রী উম্মে…

দেশীয় চোলাই মদসহ আটক-১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলর কুলাউড়ায় দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ এর নেতৃত্বে এসআই সুজন তালুকদার, এএসআই নৃপ্রেশ চন্দ্র দেবসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগান (গোয়াবাড়ী) গ্রামের দুলাল বাড়াইকের বাড়ি থেকে দুলাল বাড়াইক নামের এক মাদক কারবারিকে…

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ ২ পুলিশ ক্লোজ

সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এরা হলেন গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আতাউর রহমান ও এ এস আই আশরাফুল ইসলাম। মঙ্গলবার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে তাদের দু’জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা…

কুলাউড়া পৌরসভায় আবাসন সঙ্কট ও পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে নদী খনন চলমান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আবাসন সঙ্কট নিরসনের পাশাপাশি পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা বাস্তবায়নে কাজ হাতে নেয়া হয়েছে। জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেনেজ নির্মাণ ও শহরের মধ্য দিয়ে প্রবাহমান নদী খনন করে নদীর উভয় তীরে নির্মাণ করা হচ্ছে রাস্তা। এই রাস্তা নির্মাণের ফলে রাস্তা নির্মাণের ফলে আবাসন ও শহরের যানজট সমস্যা দূর হবে।…

চার ধাপে উপজেলা নির্বাচন, ৪ মে শুরু

আগামী মে মাসে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। চার ধাপে হবে এ নির্বাচন। প্রথম দফায় ৪ মে, দ্বিতীয় দফায় ১১ মে, তৃতীয় দফায় ১৮ মে এবং ২৫ মে চতুর্থ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। এরপর এ তথ্য জানান ইসি সচিব…

২০১৮ সালের নির্বাচনের চেয়েও এ নির্বাচন খারাপ হয়েছে: বঙ্গবীর কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের চেয়েও এ নির্বাচন খারাপ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী ছিলাম। আমি বিশ্বাস করেছিলাম একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ১৮ সালের নির্বাচনে তবুও কিছু লোক ভোটকেন্দ্রে গিয়েছিলেন। ভোট দিয়েছিলেন। এবার…