ইউএই-তে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সতর্কতা: ব্যক্তিগত চ্যাটও আইনের আওতায়, হতে পারে ৫ লক্ষ দিরহাম জরিমানা

সংযুক্ত আরব আমিরাতে (UAE) হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন কিছু আইনি নির্দেশনা ও সতর্কতা জারি করা হয়েছে। খলিজ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত চ্যাট বা গ্রুপ মেসেজও এখন আইনের আওতামুক্ত নয়। হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৫টি বিষয় নিচে তুলে ধরা হলো: ১. ব্যাংকিং সেবায় হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ: সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল ব্যাংক গত ১ মে থেকে সমস্ত আর্থিক…

মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড

ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার পর ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড বিমানবাহী রণতরীটি মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে। আজ শুক্রবার (১ মে) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর ফলে ওই অঞ্চলে বর্তমানে যুক্তরাষ্ট্রের আরও দুটি বিশাল রণতরী রয়ে গেল। খবর বার্তা সংস্থা এএফপির। মার্কিন কর্মকর্তার তথ্য অনুসারে, জেরাল্ড আর. ফোর্ড বর্তমানে যুক্তরাষ্ট্র-ইউরোপীয় কমান্ডের দায়িত্বাধীন এলাকায় অবস্থান করছে।…

বিকেলে শুরু হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত আলোচনার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এজন্য দুই দেশের প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন। আজ বিকেলে ইসলামাবাদে শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। শনিবার (১১ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাসনিমের ইসলামাবাদে অবস্থানরত প্রতিবেদকের বরাতে জানা গেছে, যদিও কিছু…

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে, ফিলিপাইন তাদের মধ্যে অন্যতম। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফিলিপাইনের প্রয়োজনীয় তেলের ৯৮ শতাংশই পারস্য…

জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট পুনরায় চালু

কুয়েতের শীর্ষস্থানীয় এয়ারলাইন জাজিরা এয়ারওয়েজ আগামী ২৯ মার্চ থেকে সৌদি আরবের কায়সুমাহ বিমানবন্দরের মাধ্যমে মিশরের সোহাগে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে। এই নতুন রুটের মাধ্যমে কায়সুমাহ হয়ে মিশরের সাথে এয়ারলাইনটির ষষ্ঠ সংযোগ স্থাপিত হলো, যা কুয়েত এবং প্রধান ভ্রমণ করিডোরগুলোর মধ্যে আকাশপথের যোগাযোগকে আরও শক্তিশালী করবে। এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে যে, কুয়েতে বসবাসরত বিশাল…

ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ ‘স্ট্রেট অব হরমুজ’ (হরমুজ প্রণালি) পুনরায় খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালিটি উন্মুক্ত না করলে ইরানের সব বড় বিদ্যুৎকেন্দ্র ‘ধূলিসাৎ’ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। খবর বিবিসির। জিএমটি সময় অনুযায়ী ট্রাম্প গতকাল ২১ মার্চ (শনিবার) রাত ১১টা ৪৪…

শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বৃদ্ধি, ২ সপ্তাহে দ্বিতীয় দফায় বাড়ল দাম

কলম্বো ডেস্ক: চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দাম এক লাফে ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষা করার প্রস্তুতির অংশ হিসেবে আজ রবিবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয়বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। নতুন ঘোষণা অনুযায়ী, দেশটিতে প্রতি লিটার সাধারণ পেট্রোলের…

হরমুজ প্রণালী সংকট: ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার অনুমতি দিল ব্রিটেন

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ক্রমবর্ধমান হামলা ঠেকাতে এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। শুক্রবার ডাউনিং স্ট্রিটে আয়োজিত এক জরুরি বৈঠকে মার্কিন বাহিনীকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো ইরানের সেই নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক সক্ষমতা ধ্বংস করা, যা ব্যবহার করে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো হচ্ছে।…

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ ইরানের

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি গণমাধ্যমের ওই প্রতিবেদন নাকচ করে দেন। প্রতিবেদনটিতে বলা হয়েছিল, ইরানের ওপর যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার পর, দেশটির কর্মকর্তারা সপ্তাহান্তে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা শুরুর উদ্যোগ গ্রহণ করেছেন। তেহরানের প্রভাবশালী সর্বোচ্চ জাতীয়…

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন—এমন খবরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (১ মার্চ) ফারস সংবাদ সংস্থার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। রাষ্ট্রীয় টেলিভিশনে আবেগঘন এক ঘোষণায় উপস্থাপক দেশজুড়ে ৪০ দিনের শোক পালনের কথা জানান। এ সময় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত…