বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত: প্রবাসীদের আস্থা ধরে রেখে সেবা সম্প্রসারণের অঙ্গীকার
সৌদি আরবে প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশির আস্থার প্রতীক বিন মিশাল ট্রাভেলস। অনলাইন ও অফলাইনে সার্বিক সেবা দিয়ে প্রবাসীদের পাশে থাকা প্রতিষ্ঠান ‘বিন মিশাল গ্লোবাল কোম্পানি’র ৪র্থ বর্ষপূর্তি জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে রিয়াদের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম বিন মিশালের সভাপতিত্বে এবং…

