মিয়ানমারে সংঘাত: বাংলাদেশে প্রবেশ করলো বিভিন্ন বাহিনীর আরও ৬৩ জন সদস্য
অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশসহ (বিজিপি) বিভিন্ন বাহিনীর আরও ৬৩ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। ফলে নতুন আগত ৬৩ জনকে নিয়ে দেশটি থেকে আসা বিভিন্ন বাহিনীর সদস্যের সংখ্যা দাঁড়ালো ৩২৭। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রী করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে…

