মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ফির অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। কর্মীদের ৮ হাজার টাকার বেশি না দেওয়ার জন্য…

