মোল্লাহাটে ৩য় শ্রেণীর শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে নবম শ্রেণীর ছাত্র কর্তৃক তৃতীয় শ্রেণীর শিশু ছাত্রী ধর্ষণের অভিযোগে সোহান (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২৪জানুয়ারী) সকালে সোহানকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ধর্ষিতার নানী বাদী হয়ে মোল্লাহাট থানায় মামলা দায়ের করে। গ্রেফতার সোহান উপজেলার কুলিয়া গ্রামের ভারাটিয়া আবুল কালামের ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে পুতুল…

বান্দরবানে চাষীদের উন্নত জাতের গাভী পালন, বায়ো গ্যাস ও ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : বান্দরবানে চাষীদের অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে দিনব্যাপী উন্নত জাতের গাভী পালন , বায়ো গ্যাস ও ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ২৪ জানুয়ারি (বুধবার ) সকালে বেসরকারি সংস্থা আশার আয়োজনে বান্দরবান সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । এসময় প্রধান অতিথি হিসেবে…

শার্শায় জাল টাকাসহ একজন আটক

মো. রাসেল ইসলাম: যশোরের শার্শার নাভারণ বাজারে জাল টাকা সরবরাহ করার সময় সোহেল ভূঁঞা (৪০) নামে একজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে নাভারণ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল ভূঁঞা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার শিমুলিয়া গ্রামের মজনু ভূঞার ছেলে। পুলিশের তথ্য মতে জানা যায়, আটক সোহেল ভূঁঞা বিকালে নাভারণ…

বান্দরবানে এডভোকেসি সভা অনুষ্ঠিত

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: শিশুর প্রতি সহিংসতা,বাল্যবিবাহ প্রতিরোধ ও অন্যান্য ক্ষতিকর আচরণ পরিবর্তন বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি (মঙ্গলবার) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়ক) হাসিনা আক্তার।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড…

সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন মাদক ও সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই ‍আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ইছুব আলীর ছেলে নছিব আলী নছই (২৫) ও আনিছ মিয়ার ছেলে আহাদ মিয়া(৩৫)। আসামিদের…

আলফাডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পৌরসভা এলাকায় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে স্থানীয় লোকজন ব্রিজের পাশে বস্তাবন্দি অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ বস্তাবন্দি অবস্থায় লোকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নড়াইল…

মৌলভীবাজারে হত্যা মামলার আসামি আব্দুল্লাহ আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় হোসাইন মোহাম্মদ জিলান’কে কুপিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি আব্দুল্লাহ আল মিজুকে (২২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (২১ জানুয়ারি) র‌্যাব-১০ এর অ্যাডজুটেন্ট অফিসার ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পূর্বশত্রুতার জেরে গেল বছরের ৩ জুলাই সন্ধ্যায় জিলান তার ছোট ভাইকে কুলাউড়া বাসস্ট্যান্ডে…

১০০জন অসহায় শীতার্ত মানুষের পাশে ৫২ ব্যাটালিয়ন বিজিপি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ ডাকটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৪নং, ৫নং, ৬ নং, ৭নং, ৮নং ও ৯নং ওয়ার্ডের ১০০ জন…

বান্দরবানে গরীব ও অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত গরীব ও অসহায় রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।২২ জানুয়ারি(সোমবার ) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এককালীন আর্থিক অনুদানের এই চেক বিতরন করা হয়। চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং আসনের সাংসদ বীর বাহাদুর…

কুড়িগ্রাম জেলা পুলিশের বাৎসরিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: নবউদ্যোমে পুলিশিং সেবা নাগরিকের দারগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে, কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যরা ২০২৩ সালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পুলিশিং সেবা নিশ্চিত করতে কঠিন ও কঠোর পরিশ্রম করেছে। ২০২৪ সালে অধিকতর বেগবান হয়ে কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের দারগোড়ায় পুলিশিং সেবা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে পৌছে দেয়ার লক্ষ্যে জেলা পুলিশের সকল…