আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলালঃ ​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) প্রাণিসম্পদ মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ​এবারের প্রতিপাদ্য ছিল—“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদের হবে উন্নতি”। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গবাদিপশু, হাঁস-মুরগি, ভেড়া-ছাগলসহ প্রাণিসম্পদের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা নিয়ে মোট ৩০টি স্টল…

সীমান্তজুড়ে জড়ো হচ্ছে অনিবন্ধিত ভারতীয় মুসলিম নাগরিক বিজিবি সতর্ক

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ ভারতীয় মুসলিম নাগরিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে পুলিশ ও বিএসএফের হয়রানির অভিযোগ পাওয়া গেছে।সাতক্ষীরা সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি মোকাবিলায় ভারতের বিশেষ ভোটার তালিকা হালনাগাদের প্রভাবে সীমান্তে জড়ো হচ্ছে অনিবন্ধিত মানুষ। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানিয়েছেন, ভারতের বিশেষ ভোটার তালিকা…

রেয়াজউদ্দিন বাজারের প্যারাডাইস সুইটসকে তিন লাখ টাকা জরিমানা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকার প্যারাডাইস সুইটসকে অপরিচ্ছন্ন ও পোকামাকড়যুক্ত পরিবেশে মিষ্টিজাত পণ্য উৎপাদনের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ নভেম্বর) পরিচালিত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস। চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রামের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে…

চট্টগ্রাম বন্দর ইজারা, আন্দোলনরত সংগঠনগুলোর পৃথক অবস্থান

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)–এর বৈঠকে সমঝোতা না হওয়ায় আগামী বুধবার বন্দর অবরোধ কর্মসূচি বহাল রেখেছে সংগঠনটি। সোমবার সকালে বন্দর ভবনে অনুষ্ঠিত বৈঠকে বন্দরের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদ, সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ ও সচিব ওমর ফারুক। স্কপের…

চট্টগ্রামে আধুনিক পরিবহন ব্যবস্থায় আসছে ‘স্মার্ট ট্রাফিক ব্যবস্থা’

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধান ও আধুনিক নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার জন্য স্মার্ট ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) তৈরিতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার চসিক…

সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র প্রস্তুতে বরাদ্দ ৬৪ লাখ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: চলতি সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক স্মারকে এ বরাদ্দের বিষয়টি জানানো হয়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে। এসব কেন্দ্রে দ্রুত সংস্কারকাজ সম্পন্নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রায় ৬৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে,…

কুমিল্লা মডার্ন হাই স্কুলকে ঘিরে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে শিক্ষকদের প্রতিবাদ

মঈন নাসের খাঁন, স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লা মডার্ন হাই স্কুলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অবস্থান ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে শিক্ষকরা অভিযোগ করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.কে.এম আক্তার…

বড়লেখায় র‌্যাব-৯ এর অভিযানে ৯১৪৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় র‌্যাব-৯, সিপিসি-২ এর অভিযানে ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল এলাকার একটি বাড়িতে র‌্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দেলোয়ারকে…

সামনের দিন গুলোর গতিপথ নির্ধারণ করবে আগামী নির্বাচন: শ্রীমঙ্গলে নবাগত ডিসি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, “বাংলাদেশের আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়; এটি আগামী একশ বছরের বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে। সেখানে গণভোটসহ বেশ কিছু প্রসঙ্গ আমরা শুনছি। জনগণকে সেই প্রেক্ষাপট বুঝতে হবে, আর জনগণ যেদিকে রায় দেবে সেটিই হবে চূড়ান্ত।” সোমবার (২৪শে নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা…

অবশেষে সিডিএ ছাড়লেন নির্বাহী প্রকৌশলী শামস

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: দীর্ঘ সাড়ে ছয় বছর পর বদলি হলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী কাজী হাসান বিন শামস। তাকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করে গত ২০ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৪ আদেশ জারি করেছে। সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা স্বাক্ষরিত আদেশে ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে…