মোরেলগঞ্জে নৌকা মার্কার শেষ দিনের নির্বাচনী পথসভা জনসমুদ্রে পরিণত

বাগেরহাট প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি জেলা আওয়ামী লীগ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগের শেষ দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ নির্বাচনী পথ সভার আয়োজন…

বিএনপির রাজনীতি না করেও কমিটিতে নাম আসায় স্কুল শিক্ষকের প্রতিবাদ

বিএনপির রাজনীতি না করেও কমিটিতে নাম আসায় প্রতিবাদ করেছেন স্কুল শিক্ষক। ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি’র রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকলেও কমিটিতে নিজের নাম দেখে অবাক ও বিস্ময় প্রকাশ করেছেন এক স্কুল শিক্ষক। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ওই স্কুল শিক্ষক কামরুজ্জামান মাসউদ এক সংবাদ সম্মেলন করে এমনটাই দাবী করেছেন। কামরুজ্জামান মাসউদ আলফাডাঙ্গা পৌর সদরের বাসিন্দা ওয়হিদুর রহমানের…

নির্বাচনে আসতে ভয় পায় বিএনপি: শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০৮ সালের নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই ভোটে আসতে ভয় পায় বিএনপি। তারা জ্বালাও পোড়াও আর মানুষ খুন ছাড়া আর কিছু দিতে পারে না’। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জে সবশেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে আছি ১৫…

যারা মজলুমের বদদোয়াকে ভয় করেন, তারা ভোট দেবেন না: ইসলামী আন্দোলন

আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, যারা মজলুমের বদদোয়াকে ভয় করেন, তারা ভোট দেবেন না। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর নোয়াখালী টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সৈয়দ রেজাউল করীম বলেন, যাদের মধ্যে দেশপ্রেম আছে, দুর্নীতি-জুলুম-অন্যায় ঘৃণা…

গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সমাজকে যে কোনো গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আজ সকালে গণভবনে বিশিষ্ট সাংবাদিকদের দুটি প্রতিনিধিদল পৃথক ভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তিনি গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘গুজবের বিরুদ্ধে সতর্ক থাকুন।’ প্রধানমন্ত্রী সাংবাদিক সমাজের সার্বিক উন্নয়নে তাঁর সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা…

চুয়াডাঙ্গায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির দুই প্রার্থী

চুয়াডাঙ্গার দুটি আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির দুই প্রার্থী। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এ ঘোষণা দেন তারা। তারা হলেন, চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী অ্যাড. সোহরাব হোসেন ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অ্যাড. রবিউল ইসলাম। দলীয় সিদ্ধান্তহীনতাকে দায়ী করে প্রার্থীরা বলেন, দলের চেয়ারমান ও মহাসচিব…

ভোটের মাঠে সশস্ত্রবাহিনী

দ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দিতে ভোটগ্রহণের চার দিন আগে মাঠে নেমেছেন সশস্ত্রবাহিনীর সদস্যরা। বুধবার সকাল ৮টা থেকে ঢাকা ক্যান্টনমেন্টের জিয়া কলোনী ও সৈনিক ক্লাব থেকে সেনা সদস্যরা মাঠে নামেন; মহাখালী, নাবিস্কো ও তিব্বত হয়ে তাদের গাড়িবহর ছুটতে দেখা যায়। সেনাবাহিনীর গাড়ি দেখা যায় মালিবাগ ও খিলগাঁ এলাকাতেও।১০ জানুয়ারি পর্যন্ত বেসামরিক প্রশাসনকে…

পাতানো নির্বাচনকে ‘না’ এবং সম্মিলিতভাবে ভোট বর্জন করতে হবে: জামায়াত

সরকার কথিত নির্বাচনের নামে প্রহসন করে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বুধবার সকালে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত কাজীপাড়া স্টেশন, বাজার ও রোকেয়া সরণিতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। ড. রেজাউল করিম…

মির্জা ফখরুলের জামিন শুনানি এক সপ্তাহ পেছালো

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন শুনানি এক সপ্তাহ পিছিয়ে ৭ জানুয়ারি ধার্য করেছেন। বুধবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। এ সময় মির্জা ফখরুলের পক্ষে আদালতে সময় আবেদন করেন অ্যাডভোকেট ওয়ালিউর রহমান। তিনি আদালতের সিনিয়র আইনজীবীদের ব্যস্ত থাকার কারণ দেখিয়ে…

শুক্রবার থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৫ জানুয়ারি শুক্রবার রাত ১২টা থেকে ৮ জানুয়ারি সোমবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ ছাড়া শনিবার মধ্যরাত থেকে রোববার মধ্যরাত পর্যন্ত চার ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এগুলো হলো- ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক। সর্বসাধারণের চলাচলের সুবিধার্থে অন্যান্য যানবাহন চলাচলের সুযোগ রাখা হয়েছে। সোমবার…