আইনমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি। সাক্ষাতকালে দুইজনের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছেঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের…

পাকিস্তানে যে সরকারই আসুক না কেনো বাংলাদেশের শুভেচ্ছা থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

ভারত-বাংলাদেশ সরকারের মধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। যার মধ্যে তিস্তার পানি বণ্টন, রোহিঙ্গা পুনর্বাসন এবং দেশে প্রত্যাবর্তন, ডাল চাল চিনি পেঁয়াজ সহ বেশ কিছু ভোগ্যপণ্য আমদানি-রফতানিও রয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্র দূতাবাসে সান্ধ্যকালীন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় পাকিস্তানের নির্বাচন…

নিজের ছবির জায়গায় হাঁসের ছবি জুড়ে দিয়ে হাসালেন পিটার হাস

তথ্য যাচাই নিয়ে তরুণ সাংবাদিকদের একটি কর্মশালায় যোগ দিয়েছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ওই অনুষ্ঠানে একপর্যায়ে পিটার হাস নিজের জায়গায় হাঁসের ছবি জুড়ে দিয়ে সবাইকে হাসালেন। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীতে বিওয়াইএলসির দপ্তরে ওই কর্মশালায় ভুল ও অপতথ্যের বিষয়ে পিটার হাস নিজের অভিজ্ঞতা বিনিময় করছিলেন। বক্তৃতায় একপর্যায়ে তিনি নিজের জীবনীতে নিজের জায়গায়…

‘ভাই হিসেবে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে’

ভারতের রাজ্যসভার লিডার অভ দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়াল বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। অবশ্যই ভাই হিসেবে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আমাদের সরকারের সবাই এ বিষয়ে গভীরভাবে অঙ্গীকারাবদ্ধ। শুক্রবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে পীযুষ গয়াল এসব কথা বলেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো…

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশে গণতন্ত্র রক্ষায় একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আজ ভারতের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি সত্য যে ভারতের জনগণ এবং সরকার আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়ের মতো আমাদের পাশে দাঁড়িয়েছিল যদিও নির্বাচন প্রক্রিয়াকে অস্থিতিশীল করার জন্য অনেক…

জন্মদিন পালন শেষে বাসায় গিয়ে ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা

শরীয়তপুরের নড়িয়ায় শেখ সুমাইয়া সুমু (২০) নামে এক ছাত্রলীগ নেত্রীর লাশ উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ। নড়িয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার সময় উপজেলার নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। শেখ সুমাইয়া নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক…

ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগীতা চায় সৌদি আরব

ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন সৌদি আরব এবং মালয়েশিয়ার রাষ্ট্রদূত। দুজনের সঙ্গে দেশের খেলাধুলা নিয়ে কথা হয়েছে। সেখানেই আলোচনাকালে বাংলাদেশ, সৌদি আরব এবং মালয়েশিয়ার ফুটবল নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনায় পাপন বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তার কথা তুলে ধরেন। সৌদি আরব এবং মালয়েশিয়ার ফুটবল র‍্যাংকিং পার্থক্যটা অনেক বেশি হলেও পাপন জানিয়েছেন, এসব…

জাতীয় সংসদ নির্বাচন যেমনই হোক, উপজেলা পরিষদ নির্বাচন আরও ভালো হবে: ইসি

জাতীয় সংসদ নির্বাচন যেমনই হোক, উপজেলা পরিষদ নির্বাচন আরও ভালো হবে, এমনটা বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে ইসি সভাপতি ও বিধিমালা সংস্কার কমিটির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ নির্বাচন কমিশনার আরও বলেন, স্থানীয় নির্বাচনে প্রতিযোগিতা বেশি হয় এবং ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে নির্বাচনও সুষ্ঠু…

চাহিদা বাড়ছে, বিশ্বমানের নার্স তৈরিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সরকার দেশের নার্সিং সেক্টরকে বিশ্বমানের করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তবে এর জন্য কানাডাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার এইচ.ই. লিলি নিকোলাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন,…

১৯৭৫ সালের পর এবারের নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ১৯৭৫ সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে এর মধ্যে এবারের নির্বাচন সবচেয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। নানা ধরনের অপকর্ম করে বিএনপি-জামায়াত এবারের নির্বাচন ঠেকাতে চেয়েছিল। এবারের নির্বাচনে সবচেয়ে বড় কথা হলো জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গেছে এবং ভোট দিয়েছে। আজ বুধবার দুপুরে গণভবনে গোপালগঞ্জ জেলা আওয়ামী…