ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা আলম সাধু নামক গাড়িতে করে পাটখড়ি আনতে মাগুরা যাচ্ছিলেন বলে জানা গেছে। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙিয়ারপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে মাফিজুর (২২) ও তার চাচা একই গ্রামের আলি হোসেন (৭০)।…

