চট্টগ্রামে চাল-পেঁয়াজের আড়তে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে খাতুনগঞ্জ ও পাহাড়তলী পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্স। মঙ্গলবার (১১ নভেম্বর) পাহাড়তলী বাজার এলাকায় চাল ও পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। অভিযানে পাইকারি আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না…

