চারটি বিষয়ের ওপর জাতীয় নির্বাচনের দিনই গণভোট

এনামুল হক রাশেদীঃ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। চারটি প্রস্তাবের ওপর একটিমাত্র প্রশ্নে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা…

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিকদল নেতা মান্নান নিহত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। তিনি পশ্চিম সরফভাটার ৩ নম্বর ওয়ার্ডের মো. নাজের সওদাগরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,…

যোগদানের এক মাসের মাথায় ফের চট্টগ্রামের ডিসি বদলি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় আবারও বদলি হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলির এই আদেশ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নতুন করে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর…

চুয়াডাঙ্গায় গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে গ্রাম আদালত সক্রিয়করণে ডিএমআইই (বিকেন্দ্রীকৃত মনিটরিং, ইনস্পেকশন ও ইভ্যালুয়েশন) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীবননগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে জীবননগর উপজেলা প্রশাসন। প্রশিক্ষণটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন “বাংলাদেশে গ্রাম…

আড়াইহাজারেককলেট বিস্ফোরণের সন্দেহজনকভাবে, বাস চালক মোবারক হোসেন আটক

সোলায়মান হাসান: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক মোবারক হোসেনকে নির্দোষ দাবি করেছেন স্থানীয় সাধারণ মানুষ। এলাকাবাসীর ভাষায়, তিনি একজন পরিশ্রমী ও নিরীহ চালক, যার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। ঘটনাটি ঘটে গত বুধবার বিকেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফকির ফ্যাশন গার্মেন্টসের উদ্দেশ্যে আড়াইহাজার পায়রা চত্বর অতিক্রম করার সময় হঠাৎ একটি ককটেল সদৃশ বস্তু বিস্ফোরিত হয়।…

৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হচ্ছে চট্টগ্রাম বন্দর ও এপিএম টার্মিনালসের মধ্যে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ বাংলাদেশে সর্ববৃহৎ ইউরোপীয় বিনিয়োগ; ‘সবুজ ও স্মার্ট’ বন্দর গড়ে উঠবে লালদিয়ায় চট্টগ্রাম বন্দরের আধুনিক লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য ডেনমার্কভিত্তিক মায়ের্সক গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বিভি’র সঙ্গে ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)…

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসায় পুলিশ অভিযান, আটক ৭

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর চট্টগ্রাম নগরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরীর ২ নম্বর গেট চশমা হিল এলাকার বাসভবনে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।…

চট্টগ্রামে ব্যবসায়ীর গাড়ী ও ৩৬ লাখ টাকা নিয়ে পালিয়েছে ড্রাইভার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ নগরীর আগ্রাবাদ এলাকায় ব্যাংক থেকে তোলা এক ব্যবসায়ীর নগদ ৩৬ লাখ টাকা এবং ৫৫ লাখ টাকা দামের টয়োটা কোম্পানির ‘করোলা ক্রস’ গাড়িসহ পালিয়েছে ড্রাইভার। গতকাল ১২ নভেম্বর বুধবার দুপুরে নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের এনআরবিসি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালক মোহাম্মদ নুরন্নবীকে আসামি করে ডবলমুরিং থানায় একটি মামলা…

অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ারের নির্দেশ, সিএমপি কমিশনার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিনগান (এসএমজি) থেকে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মৌখিকভাবে নিজস্ব বেতার বার্তায় থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশে এ নির্দেশনা দেন তিনি। বেতার বার্তায় পুলিশ কমিশনার বলেন, ‘শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’ সিএমপির…

কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ঋণ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চারজন কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণ নিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১১ নভেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাগুলো দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম সমন্বিত…