চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারকে হুঁশিয়ার করলেন জামায়াত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন— দুই হাজার শহীদের রক্ত, শত শত মানুষের পঙ্গুত্ব ও অন্ধত্ব, এবং হাজারো নির্যাতিত মানুষের ত্যাগ-তিতিক্ষার ধারাবাহিকতায় সংঘটিত হয়েছিল চব্বিশের ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান। জনআকাঙ্ক্ষার ভিত্তিতে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রয়োজনীয় সংস্কার, খুনি–লুটেরাদের দৃশ্যমান বিচার এবং সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে নেতৃত্ব গ্রহণ করেন।…

মৌলভীবাজারের গর্বিত সন্তান বিজ্ঞানী ও গবেষক ডক্টর আতাউল করিম

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ডক্টর মোহাম্মদ আতাউল করিম একজন প্রখ্যাত বাংলাদেশী-আমেরিকান বিজ্ঞানী,গবেষক ও শিক্ষাবিদ,যিনি ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম, অপটিক্যাল কম্পিউটিং এবং প্যাটার্ন রিকগনিশন (pattern recognition) ক্ষেত্রে তার দক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি ম্যাসাচুসেটস ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট এবং এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর মোহাম্মদ আতাউল করিম ১৯৫৩ সালের ৪ঠা মে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জন্মগ্রহণ করেন।…

বান্দরবানে জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : বান্দরবানে গরীব অসহায় আর শীতার্থদের বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র প্রদান করলো বেসরকারী উন্নয়ন সংস্থা আশা। বুধবার (১৯ নভেম্বর) সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা এর কর্মকর্তারা বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এর কাছে বান্দরবান জেলার শীতার্থদের বিতরণের জন্য ৪২৫টি কম্বল হস্তান্তর করেন।বেসরকারী উন্নয়ন সংস্থা আশা এর কর্মকর্তারা জানান, আশা…

দিনের আলোয় প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা ছিনতাই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। মঙ্গলবার (১৮ই নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের উদনাছড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রের বরাতে জানা গেছে, রাজনগরের উত্তরবাগ ইউনিয়নের চাঁন্দবাগ গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইমরান মিয়া। পিতা…

চুয়াডাঙ্গায় সাংবাদিক মারুফ মালেকের স্বরণসভা

আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি : জীবননগরে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ক্রাইম রিপোর্টার, জীবননগর প্রেসক্লাবের সদস্য ও জীবননগর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক মারুফ মালেকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর জীবননগর প্রেসক্লাবে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর যৌথভাবে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের…

নবনিযুক্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক আজ মঙ্গলবার কর্মস্থলে যোগদান করলেন। মৌলভীবাজার জেলার নবাগত জেলার প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন তৌহিদুজ্জামান পাভেল । মঙ্গলবার (১৮ই নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভাডর গ্রহন করেন। গত ১৩ই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ…

চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন জাহিদুল ইসলাম মিঞা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ সারাদেশে মানবিক জেলা প্রশাসক হিসেবে সুপরিচিত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামের ৩৪তম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, চট্টগ্রাম জেলার প্রশাসনিক দক্ষতা, সুশাসন এবং জনবান্ধব…

দলের টানাপোড়েনে মৌলভীবাজারে ৩টি আসনে ধানের শীষ বিপদের আশঙ্কা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে টানাপোড়েন চলছে। এতে জেলার তিনটি আসনেই বিএনপি’র মনোনীত প্রার্থীরা নির্বাচনে বিপদে পড়তে পারেন বলে আভাস পাওয়া গেছে। ইতোমধ্যে মনোনয়নবঞ্চিতদের অনুসারীরা বিভিন্ন আসনে পুনঃর্বিবেচনার দাবি জানিয়ে সভা-সমাবেশ ও শোডাউন করছেন। মনোনয়নবঞ্চিত একাধিক প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনের ও প্রস্তুতি নিচ্ছেন। দলীয় সূত্রের…

মেয়রের সঙ্গে ‘দ্বন্দ্ব’: চট্টগ্রাম সিটির প্রধান নির্বাহী বদলি

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়রের সঙ্গে ‘দ্বন্দ্বে’ জড়িয়ে আলোচনায় আসা সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার জারি করা প্রজ্ঞাপনে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়। তৌহিদুল ইসলাম জানান, তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যেই নতুন কর্মস্থলে যোগ দিতে বলা…

বান্দরবানে বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান বান্দরবান কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক শামীম আরা রিনি শিক্ষার্থীদের উন্নত শিক্ষার লক্ষ্যে একটি পাঠাগার, একটি গার্লস কর্নার এবং অভিভাবক কর্ণারসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।…