মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প
মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূ-কম্পন অনুভূত হয়েছে সিলেটে। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানিবাজার। বুধবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূ-কম্পন অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল…

