নির্বাচিত হলে ফরিদপুর-১ আসনকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার ড. ইলিয়াস মোল্লা

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্ল্যা বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবেন এবং ফরিদপুর-১ আসনকে সুশাসনের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলবেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে আয়োজিত…

আলফাডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সেনাবাহিনীর টহল অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় টহলরত সেনাবাহিনীর একটি দল সন্দেহভাজন চলাফেরার ভিত্তিতে অভিযান চালায়। এ সময় আলাল সিকদার (২৬) নামে এক যুবককে…

বিএনপি ক্ষমতায় গেলে মহিপুর থানাকে উপজেলা করা হবে: এবিএম মোশাররফ

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে উপকূলীয় জনপদ মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করা হবে।” বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শেষ বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিপুর থানা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি…

২০ বছর পর রোববার চট্টগ্রামে আসছেন তারেক রহমান, পলোগ্রাউন্ডে মহাসমাবেশ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। তাঁর আগমনকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা,…

নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আজিজুর রহমান দুলাল : “ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠের মাধ্যমে শুরু হয়। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক…

শীতজনিত রোগে চট্টগ্রাম মেডিকেলে প্রতিবছর হাজার শিশুর মৃত্যু

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ জ্বরে আক্রান্ত শিশুদের অনেক ক্ষেত্রে ক্লোফেনাকজাতীয় সাপোজিটরি ও ব্যথানাশক ওষুধ ব্যবহারের কারণে কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে গত তিন বছরে চিকিৎসা নিতে এসে প্রাণ হারিয়েছে ২ হাজার ৪৭৫ জন শিশু। এ মৃত্যুর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে শীতজনিত নানা রোগ। নতুন বছরেও এই…

সোনারগাঁওয়ে সাংবাদিক কার্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সোলায়মান হাসান : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় নুর হাজী সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ের এক বছর পূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ জানুয়ারি বিকেল ৩টায় কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল-মুজাহিদ মল্লিক।…

চট্টগ্রামের ডিসি পার্কে ১৪০ প্রজাতির ফুল নিয়ে চতুর্থতম ফুলমেলা শুরু

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজার সাগরপাড়ে অবস্থিত ১৯৪ একর আয়তনের দৃষ্টিনন্দন ডিসি পার্কে আজ শুক্রবার (৯ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬’। জেলা প্রশাসনের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত এ ফুল উৎসবে স্থান পেয়েছে দেশি-বিদেশি ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের চারা। জেলা প্রশাসন সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো….

২৬ ডিসেম্বর বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী

বাসুদেব বিশ্বাস, বান্দরবান :বর্ণাঢ্য আয়োজনে ২৬ ডিসেম্বর বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনিসহ প্রশাসনের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গন সেজেছে…

বান্দরবানে বড়দিন উপলক্ষে সেনা জোনের শুভেচ্ছা বিনিময়

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বড়দিনে আমরা একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করী এবং শান্তিপ্রতিষ্ঠায় সবাই সক্রিয় হই।আমাদের ছোট ছোট সাহায্যের হাত অনেকের জীবনে বড় পরিবর্তন আনতে পারবে।বড়দিনের উৎসবে আমরা যখন একত্রিত হই তখন ধর্ম জাতির উর্ধ্বে আমরা একে অপরকে শ্রদ্ধা করি।বড়দিন আমাদের মনে করিয়ে দেয় মানবতার বন্ধন সবচেয়ে শক্তিশালী বন্ধন।যদি আমরা এটা মনে ধারণ করতে পারি…