ভোট গ্রহণ শেষ, সারাদেশে চলছে গণনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন শুরু হয়েছে গণনা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। দিনভরই বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অনিয়মের মধ্য দিয়ে ভোট হয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ ছিল ঢাকা-১ আসন নিয়ে। সেখানে লাঙ্গল প্রতীকের কর্মী-সমর্থক-ভোটাররা নানাভাবে নাজেহাল হয়েছেন। চেষ্টা হয়েছে ব্যাপক জাল ভোটের। এছাড়া নরসিংদী, কুমিল্লা, চট্টগ্রামসহ…

