২৯৭ জন সংসদ সদস্যের শপথ গ্রহণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের মধ্যে ২৯৭ জন শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিদের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির নতুন এমপিরা শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সংসদের কর্মকর্তারা জানান, ঢাকা-৪ আসনের…

সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা চতুর্থবারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি। বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১০টার পর স্পিকার শিরীন…

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে চিন্তা নেই: পররাষ্ট্রমন্ত্রী

‘নির্বাচন সুষ্ঠু হয়নি’ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এমন বিবৃতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ওগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। সব দেশই বলেছে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে দেশি-বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্বাচন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী…

যশোরে লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ

যশোরে লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নির্বাচন প্রত্যাখান করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে তারা এ লিফলেট বিতরণ করছিলো বলে জানা গেছে। বিএনপি নেতারা জানান, ৭ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। তারা সরকারের ভাগ বাটোয়ারার নির্বাচন বয়কট করে বিএনপির অসহযোগ কর্মসূচি…

বিদেশি মুরব্বিদের পরামর্শ বাংলাদেশে আর চলে না: শেখ হাসিনা

বাংলাদেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুরব্বিদের পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না। ৭ জানুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে যারা বড় খেলা খেলতে চেয়েছে…

আদালতে মির্জা ফখরুল, বুধবার জামিন শুনানি

রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক ৯ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আগামীকাল বুধবার তাঁর জামিন বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন। আদেশের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়।…

বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি: যুক্তরাজ্য

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি বলে মনে করছে যুক্তরাজ্য। নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বলেও অভিমত যুক্তরাজ্যের। লন্ডনের স্থানীয় সময় সোমবার (৮ জানুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশটির মত প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর…

বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

গত ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। গতকাল, সোমবার (৮ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে একথা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না…

কর্মী গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে রাস্তায় অবস্থান লতিফ সিদ্দিকীর

টাঙ্গাইলের কালিহাতী থানার সামনে রাস্তায় বসে কর্মী গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন সেখানকার নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। সকালে নেতাকর্মীদের নিয়ে তিনি থানার সামনে গিয়ে বসে পড়েন। পুলিশ জানিয়েছে, সোমবার (৮ জানুয়ারি) পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী মোজাহারুল ইসলাম তালুকদারের কয়েকজন কর্মীর সাথে মারামারি হয় লতিফ সিদ্দিকীর কর্মীর। পরে রাতেই থানায় অভিযোগ করলে নবনির্বাচিত এমপি’র কয়েকজন কর্মীকে…

দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ক্ষমতাসীনদের প্রত্যাখ্যান করেছে : নুর

গণঅধিকার পরিষদের (নুর) সভাপতি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতাসীনদের দেওয়া পরিসংখ্যানই বলে দেয় সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। নুর বলেন, ‘সিইসি বেলা ৩টার সময় একবার বললেন ২৮ শতাংশের মতো ভোট পড়েছে। এর এক ঘণ্টা পর বললেন, ৪০ শতাংশ। প্রকৃত অর্থে ১০…