স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন। তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার একটি ডাটা কার্ড উন্মোচন করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সীলমোহর ও ব্যবহার করা হয়। আগামীকাল বুধবার ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে স্ট্যাম্প, ফাস্ট…

ভারতীয় পণ্য বর্জন ঈমানী দায়িত্ব বললো ১২ দলীয় জোট

ভারতীয় পণ্য বর্জন এখন ঈমানী দায়িত্ব বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ। সোমবার দেশের বরেণ্য রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে রাজধানীর মালিবাগ স্কাই সিটি হোটেলে ‘ইফতার ও দোয়া মাহফিলের’ আয়োজন করে ১২ দলীয় জোট। ইফতার পূর্ব বক্তব্যে নেতারা এ কথা বলেন। বিভিন্ন দলের নেতাদের উপস্থিতিতে ১২ দলীয় জোটের ইফতার মেলা মিলন মেলায় পরিণত হয়।…

আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। তাই কারও রক্তচক্ষু বাঙালি জাতি কোনোদিন মেনে নেবে না। প্রয়োজনে বুকের রক্ত দিয়ে বাঙালি জাতি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-সম্মান রক্ষা করবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বসবাসকারী সব নাগরিককে শুভেচ্ছা ও…

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে এসময় আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অগ্নিসন্ত্রাসকারীরা ইফতার খায় আর আমাদের গিবত গায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস করে ও মানুষ পুড়িয়ে মারে, তারা কখনো মানুষের উপকার করে না, তারা মানুষকে ইফতারও দেয় না। অগ্নিসন্ত্রাসকারীরা ইফতার খায় আর আমাদের গিবত গায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আজ সোমবার (১৮ মার্চ) দুপুরে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা এসব…

উপজেলা নির্বাচন: গোলাপগঞ্জে আটঘাট বেঁধে নেমেছে জামায়াত

সিলেট থেকে: আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তোড়জোড় শুরু করেছে সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকা গোলাপগঞ্জ উপজেলা জামায়াত। ইতোমধ্যে তাদের প্রার্থীও ঘোষণা করেছে। ২০১৪ সালে জামায়াতের ব্যানারে নির্বাচিত হাফেজ নাজমুল ইসলামই প্রার্থী হচ্ছেন বলে জামায়াত সূত্রে জানা গেছে। প্রার্থীতা ঘোষণার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কৌশলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে৷ এদিকে শনিবার (১৬…

ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই অনুরোধ জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে সরকারিভাবে…

কারামুক্ত বিএনপি মো. হাফিজ উদ্দিন আহমেদ

রাজধানীর গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদ কারামুক্ত হয়েছেন। আজ রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এর আগে আজ সকালে ঢাকার মহানগর দায়রা জজ আ স ম শামস জগলুল হোসেন জামিনের আদেশ দেন। এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল…

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতের বিক্ষোভ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আজ রোববার সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল কাচাবাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে…

জাতীয় পার্টির একাংশের সভাপতি রওশন এরশাদ, মহাসচিব কাজী মামুনুর রশীদ

আগামী তিন বছরের জন্য জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান নির্বাচিত হলেন রওশন এরশাদ। আজ শনিবার (৯ মার্চ) দশম জাতীয় কাউন্সিলে তার নাম ঘোষণা করা হয়। কাউন্সিলে আগামী তিন বছরের জন্য জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশীদ। নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এবং সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পাঁচজনকে কো-চেয়ারম্যান…