মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বেলা ১১টা ৫০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়েছে। সেখানেই তার জানাজা হবে। সেখানে ভোর থেকেই জড়ো হতে শুরু করে সর্বস্তরের মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। এর আগে সকালে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়। প্রাথমিকভাবে কথা ছিল তার…

