শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, সিদ্ধান্ত ভারতের
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন করেছে, এখন বাকি ভারত সরকারের সিদ্ধান্ত। আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না। তার…

