বানিয়াচংয়ে জাতীয় স্থানীয় সরকার ও পরিসংখ্যান দিবস উদযাপন

শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ ফেব্রুয়ারী সকাল ১১টা ও ১২ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি…

কেউ কথা রাখেনি, অবহেলিত কান্দারগাঁওয়ে পাকা রাস্তার দাবি পূরণ হবে তো?

সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত ও চরম অবহেলিত একটি জনপদের নাম কান্দারগাঁও গ্রাম। এই গ্রামের বাসিন্দা রাজু আহমাদ আক্ষেপ করে বলেন, কতো জনপ্রতিনিধি আশা দিয়েছে কিন্তু কেউ কথা রাখেনি। চরম দুর্ভোগ আমাদের নিত্যসঙ্গী। বর্ষা মৌসুমে তা চরম দশায় পরিনত হয়। অনেকই সোসাল মিডিয়াতে এই সমস্যা নিয়ে বহুবার পোস্ট করেছেন। কত…

শ্রীমঙ্গলে ভারতীয় রুপি ও জাল টাকার বিপুল পরিমাণ নোটসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ জাল নোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল কোম্পানির একটি একটি দলের অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাওঁ ইউপির রুস্তমপুর গ্রাম থেকে ভারতীয় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ রুপি মূল্যমানের জাল নোট এবং…

ভাইয়ের হাতে ভাই খুন!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এলাকাবাসী সূত্রের বরাতে জানা যায়, রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রব এর ছেলে হোসেন মিয়া (৩০) ও মুকিত মিয়ার (২২) মধ্যে…

বান্দরবানের থানচিতে পর্যটককে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাই

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানের থানচিতে ভ্রমণে আসা ২২ পর্যটকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পাহাড়ি সশস্ত্র গ্রুপ কেএনএফ’র বিরুদ্ধে। রোববার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার দুর্গম ভেলাকুম পর্যটন স্পটে এ ঘটনা ঘটে। এ সময় পর্যটকদের এক লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনতাই হয়েছে। ভুক্তভোগী অনিক মোদক নামে এক পর্যটক জানান, গত ২৪…

জুড়ীতে আমেরিকা প্রবাসীর জায়গা দখল করে রাস্তা নির্মানের চেষ্টার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে এক আমেরিকা প্রবাসীর জায়গা দখল করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রবাসীর বাড়ীর কেয়ারটেকার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, জুড়ী উপজেলার ২নং পুর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে আমির আলী আমেরিকায় বসবাস করেন। তাঁর অনুপস্থিতিতে একই গ্রামের বাসিন্দা মৃত রফিক মিয়ার ছেলে…

ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা করে প্রবাসী

রাজবাড়ীর পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ায় আসক্ত হয়ে দুই লাখ টাকা চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত‍্যা করে প্রবাসী স্বামী লিটন শেখ। শনিবার রাতে ‘ইনডিপেনডেন্ট টেলিভিশনকে’ বিষয়টি নিশ্চিত করেছে পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার। এ ঘটনায় মো. শিহাব শেখ (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তারও…

মৌলভীবাজার কারাগারে কয়েদির মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার কারাগারে ড্যাফল বিজন চন্দ্র শীল (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার ২৫ জানুয়ারী অসুস্থ হয়ে এই কয়েদীর মৃত্যু ঘটে। মৌলভীবাজার কারাগার সুত্রে ড্যাফল বিজন চন্দ্র শীল কুলাউড়া থানার জিআর-৩৯৭/২০০৩ নং- মামলার সাজাপ্রাপ্ত আসামী। চলতি বছরের গত ৩০ জানুয়ারি সে কারাগারে আসে। সে উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। রবিবার সে অসুস্থ…

ভাষার মাসে নিজেদের ভাষাই ভুলতে বসেছে তারা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কোন একসময় শুধু মায়ের ভাষাই জানতেন তারা। মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না, ব্যবহারও করতেন না। কিন্তু মায়ের ভাষায় তো লেখাপড়ার সুযোগ নেই। পাশাপাশি জীবন-জীবিকার তাগিদ। ফলে চায়ের রাজধানী মৌলভীবাজারে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের লেখাপড়া বাংলা মাধ্যমেই করতে হয়। এতে কমছে তাদের নিজস্ব মাতৃভাষার চর্চা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে,…

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

ভোলার মনপুরায় মোটরসাইল চালিয়ে বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান এক ছাত্রলীগ নেতা। শনিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার হাজিরহাট থেকে দক্ষিণ সাকুচিয়া বাড়ি যাওয়ার পথে বাংলাবাজারের উত্তর পাশে ডিসি সড়কের ওপর এ ঘটনা ঘটে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নতুন বাজার জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।…