আলফাডাঙ্গায় মাদ্রাসার ছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার মেধাবী ছাত্র মেহেদী হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে ধলাইরচর বরকতিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা শেষে তার চাচাতো ভাই জোবায়ের মোটরসাইকেলে ফুফা আলী আকবারের বাড়িতে আসতেছিলেন। এসময় আলফাডাঙ্গা কলেজের সামনে আসলে মোটরসাইকেলর গতি…

