চট্টগ্রামের ফয়’স লেকের ত্রাস ‘কিরিচ আজাদ’ গ্রেফতার
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার ফয়’স লেক অঞ্চলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাজুড়ে ভয় সৃষ্টি করা মো. আজাদ ওরফে ‘কিরিচ আজাদ’ অবশেষে ধরা পড়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের সময়…

