রিয়াদ বাংলাদেশ দূতাবাসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়: পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিয়ে আলোচনা

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রবাসী গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় দূতাবাস কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় প্রবাসীদের দীর্ঘদিনের পাসপোর্ট জটিলতা নিরসন, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাষ্ট্রদূত জানান, প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে…

সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মানব পাচার সিন্ডিকেট সনাক্তঃ সিআইডির হাতে গ্রেফতার ০৫, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট

সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মোটা বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মানবপাচার ও অভিবাসী চোরাচালান চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি’র মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট গত ২৩/০৮/২০২৬ খ্রি. বিকালে বনানী (ডিএমপি) থানার সৈনিক ক্লাব এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকালীন ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, ০৩টি স্মার্টফোন…

বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত: প্রবাসীদের আস্থা ধরে রেখে সেবা সম্প্রসারণের অঙ্গীকার

সৌদি আরবে প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশির আস্থার প্রতীক বিন মিশাল ট্রাভেলস। অনলাইন ও অফলাইনে সার্বিক সেবা দিয়ে প্রবাসীদের পাশে থাকা প্রতিষ্ঠান ‘বিন মিশাল গ্লোবাল কোম্পানি’র ৪র্থ বর্ষপূর্তি জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে রিয়াদের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার গোলাম বিন মিশালের সভাপতিত্বে এবং…

সৌদির ভিশন ২০৩০ কাজে লাগিয়ে সফল প্রবাসী আইয়ুব: দেশে বিনিয়োগের আহ্বান

ফারুক আহমেদ চান: সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের ঘোষণার পর দেশটির ব্যবসা-বাণিজ্যের খ খাতে আমূল পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সুবাতাস কাজে লাগিয়ে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলাদেশি প্রবাসীরা। তেমনই একজন সফল উদ্যোক্তা আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব। প্রায় ১১ বছর আগে অত্যন্ত ছোট পরিসরে এসি ও রেফ্রিজারেটরের স্পেয়ার পার্টসের ব্যবসা দিয়ে…

দেশে স্থিতিশীল পরিবেশ: প্রবাসী বিনিয়োগের এখনই সেরা সময়

ফারুক আহমেদ চান, সৌদি আরব: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তবে শুধু রেমিট্যান্স নয়, দেশের উন্নয়নে বিনিয়োগেও প্রবাসীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের প্রতিষ্ঠিত বাংলাদেশি ইনভেস্টর ও ফ্লাই বুরুজের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল্লাহ্। তার মতে, দেশের বর্তমান পরিস্থিতি নতুন বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। সৌদি আরবে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক সফলতার সঙ্গে এগিয়ে…

সৌদিতে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন সাফল্য: উদ্বোধন হলো ‘শিফা মোহাম্মদিয়া ফিশারিজ’

এক সময় সৌদি আরবের ব্যবসা-বাণিজ্যে ইয়েমেনি, পাকিস্তানি ও ভারতীয় উদ্যোক্তাদের আধিপত্য থাকলেও, বর্তমানে সেই চিত্র বদলে দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নিজেদের পরিশ্রম ও মেধা কাজে লাগিয়ে তারা তৈরি করছেন নতুন নতুন ব্যবসার ক্ষেত্র। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘শিফা মোহাম্মদিয়া ফিশারিজ’। প্রতিষ্ঠানের সৌদি স্পন্সর নাসের বিন জুমা প্রধান…

নির্বাচনী প্রচারণার জন্য সৌদিতে কয়েকজন বাংলাদেশি আটক

সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার নিয়ে সতর্ক করল দেশটিতে বাংলাদেশি দূতাবাস। এরই মধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ ডি‌সেম্বর) রা‌তে রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের সতর্ক ক‌রে‌ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইসতেরাহা ও হলরুম ভাড়া করে, পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত…

রিয়াদ সিজন ২০২৫: বিনামূল্যে প্রবেশের চমক নিয়ে আবারও খুললো রিয়াদ চিড়িয়াখানা

রিয়াদ সিজন ২০২৫-এর অংশ হিসেবে সপ্তাহান্তে আনুষ্ঠানিকভাবে পুনরায় খুলে দেওয়া হয়েছে রিয়াদ চিড়িয়াখানা। উদ্বোধনী উপলক্ষে দর্শনার্থীদের জন্য প্রবেশ ছিল সম্পূর্ণ বিনামূল্যে। আল-মালাজ এলাকায় ১ লাখ ৬১ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানায় ছয়টি ভিন্ন ভিন্ন অঞ্চলে রাখা হয়েছে ১,৬০০–রও বেশি প্রাণী। প্রতিটি অঞ্চলই তৈরি করা হয়েছে প্রাণীদের স্বাভাবিক আবাসস্থলের মতো—দক্ষিণী বন, জলাভূমি, উপকূলসহ নানা পরিবেশের…

সৌদিতে অপহরণ, বাংলাদেশে মুক্তিপণ: ধরা পড়ল আন্তর্জাতিক চক্রের সদস্য

সৌদি আরবে অবস্থানকালে এক ব্যক্তি অপহরণের শিকার হওয়ার পর তার স্ত্রী ও শ্বশুরের কাছে মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করা হয়। বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ) এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৩৫ লাখ টাকা পরিশোধের পর ভুক্তভোগীকে সৌদি আরবে ছাড়া হয়। এরকম ঘটনায় সিআইডি চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মো. জিয়াউর…

সালাতুল ইসতিসকা আদায়ের পর মক্কায় নেমেছে প্রবল বৃষ্টি

১৫ নভেম্বর (শনিবার) ফজরের পরপরই মক্কায় নামে মুষলধারে বৃষ্টি। এর দুই দিন আগে—১৩ নভেম্বর, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি—পবিত্র মক্কায় মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের সালাতুল ইসতিসকা (বৃষ্টি প্রার্থনার নামাজ)। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের নির্দেশনায় এ বিশেষ নামাজের আয়োজন করা হয়। এদিন নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন কাবার ইমাম শায়েখ…