আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেফতার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে ছিলেন।…

চট্টগ্রামে জিয়াউর রহমানের প্রথম সমাধি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করল আমিরাত বিএনপি

মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রামের রাউজানস্থ প্রথম সমাধি পরিদর্শন ও জিয়ারত করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রামে অবস্থানকালে নেতৃবৃন্দ শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত এই স্থানে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। জিয়ারতকালে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম…

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’: সংসদে প্রধানমন্ত্রী

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।  অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ…

দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী

দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি গ্রামে এখনও প্রাথমিক বিদ্যালয় নেই। সারাদেশে প্রাথমিক বিদ্যালয়বিহীন গ্রামের মোট সংখ্যা ২ হাজার ৮৪৭টি। মন্ত্রী সংসদে বিভাগওয়ারি…

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার, নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তাকে কোন মামলায় বা কী কারণে…

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের হাইকোর্টে জামিন

ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সোমবার (৬ এপ্রিল) আবুল সরকারের আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত…

ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌযান ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। ইতালির কোস্টগার্ড ৩২ জনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, জীবিত উদ্ধার হওয়া সবাই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, খারাপ আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ের কারণে নৌযানটি ডুবে…

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের…

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর নির্ধারণ করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়। ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক এই বিলটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরে কণ্ঠভোটে…

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবস পালন করলেন আফজাল হোসেন খান পলাশ

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবস পালন করেছেন আফজাল হোসেন খান পলাশ। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন সকালে তিনি জেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছালে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন ও নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি, ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকেও তাকে…