আলফাডাঙ্গায় স্বাধীনতা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুদে শিল্পী রাফির বাজিমাত

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা: মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিভার স্বাক্ষর রেখেছে আলফাডাঙ্গা মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র রফিকুল ইসলাম রাফি ফরিদ। ‘ক’ গ্রুপে অংশগ্রহণ করে পুরো উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে এই খুদে শিক্ষার্থী। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।…

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে জাতীয় প্যারেডগ্রাউন্ডে যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্যারেড মাঠে পৌঁছালে তাদের স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে…

আস্তে আস্তে টেনে তোলা হচ্ছে পদ্মায় ডুবে যাওয়া বাস

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া বাসটি আস্তে আস্তে টেনে তেলা হচ্ছে। উদ্ধারকারী জাহাজ হামজার ক্রেন দিয়ে বাসটির সামনের অর্ধেক অংশ ইতোমধ্যে উপরে তোলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত ১১টা থেকে বাসটি টেনে তোলা হচ্ছে। বাসের দরজা ভেঙে গেছে। বাসের ভেতর থেকে স্কুল ব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগ ও অন্যান্য ব্যাগ ভেসে উঠতে দেখা গেছে। তিনটি অ্যাম্বুলেন্স…

রক্তস্নাত ২৫ মার্চ: মৌলভীবাজারে বিনম্র শ্রদ্ধায় ‘গণহত্যা দিবস’ পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, “আজকের এই দিনে আমরা গভীর…

বান্দরবানে গণহত্যা দিবস পালিত

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা…

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সময়সূচি ঘোষণা করেছে। গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সূচি প্রকাশ করা হয়। বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, দেশের তিন পার্বত্য জেলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ব্যতীত…

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস হবে। বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় জাতির কাছে কৃতজ্ঞতা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন থেকে প্রতিমাসে জাতির সামনে…

বাংলাদেশে জেট ফুয়েলের দাম ৭৯ শতাংশ বৃদ্ধি: বিপাকে এভিয়েশন খাত ও প্রবাসী কর্মীরা

আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে জেট ফুয়েলের (বিমানের জ্বালানি) দাম একলাফে ৭৯ শতাংশ বাড়িয়েছে সরকার। মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক আদেশের মাধ্যমে এই নতুন মূল্য নির্ধারণ করে। মূলত ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হওয়ায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিইআরসি-র তথ্যমতে, চলতি মাসে এ…

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে ঈদের ছুটির…

অতিরিক্ত তেল নিলে সরবরাহ ঠিক রাখা যাবে না: জ্বালানি মন্ত্রী

প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল কিনলে সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে হঠাৎ করে তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আগে যেখানে একটি পেট্রোল পাম্প সারাদিনে যে পরিমাণ…