আলফাডাঙ্গায় ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, পদত্যাগের ঘোষণা সহকারী শিক্ষকের
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানো, কুপ্রস্তাব দেওয়া, ব্ল্যাকমেইলের চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর চাচা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মো. মনিরুজ্জামান তালুকদার জানান, তার ১৪ বছর বয়সী ভাতিজি…

