পাতানো নির্বাচনকে ‘না’ এবং সম্মিলিতভাবে ভোট বর্জন করতে হবে: জামায়াত
সরকার কথিত নির্বাচনের নামে প্রহসন করে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বুধবার সকালে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত কাজীপাড়া স্টেশন, বাজার ও রোকেয়া সরণিতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। ড. রেজাউল করিম…

