রাজনৈতিক কারণে বিএনপি নেতাদের জেলে যেতে হয়নি: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘রাজনৈতিক কারণে বিএনপি নেতাকর্মীদের জেলে যেতে হয়নি। সুনির্দিষ্ট অভিযোগে তাদের জেলে যেতে হয়েছে।’ আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। টানা তৃতীয়বারের মতো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে এলে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে…

