সিলেট বিভাগে শ্রেষ্ঠ ইউএনও আলী রাজিব
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৩-এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মাননা পেলেন আলী রাজিব মাহমুদ মিঠুন। গত সোমবার (২২জানুয়ারি) সকাল ১১টায় সিলেটের সুবিধবাজারে অবস্থিত পিটিআই হলরুমে তার হাতে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সম্মাননা তুলে দেওয়া হয়। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালীন এ সম্মাননা অর্জন করেন।…

