মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭.৮৩ শতাংশ। মেধা তালিকায় প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা। পেয়েছেন ৯২.৫ নম্বর। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। গত ৯ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।…

