রাজধানীতে ৫০ কিশোর গ্যাং গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের ৫০ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। র‍্যাব-১০ এর অধিনায়ক জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান পরিচালনা…

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু কিছু পরিবার হঠাৎ টাকার মালিক হয়ে গেছে, তারা মনে করে ইংরেজি ভাষায় কথা বললেই স্মার্টনেস। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, হঠাৎ টাকা-পয়সা হয়ে গেলে কিছু মানুষ ইংরেজিতে কথা বলাকে স্মার্টনেস ভাবেন।স্মার্ট হতে…

খৎনা করতে এসে শিশু আহনাফের মৃত্যু, জেএস ডায়াগনস্টিক সিলগালা

সুন্নতে খৎনা করাতে এসে রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে সেটিতে তালা ঝুলিয়ে সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য হাসপাতালের অনুমোদন প্রয়োজন হয়, কিন্তু এই হাসপাতালের শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন আছে। যে কারণে তাদের অ্যানেস্থেসিয়া প্রয়োগের কোনো সুযোগ নেই। বুধবার…

আলফাডাঙ্গায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় সারাদেশের ন্যায় মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন, আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা…

মার্চ থেকে বাড়তে পারে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদমাধ্যমকে জানান, পাইকারি এবং খুচরা (ভোক্তা) পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। যদিও এতে ভোক্তাদের ওপর খুব বেশি প্রভাব পড়বে না। কারণ সেভাবেই দাম সমন্বয় করা হবে। খুচরা ও পাইকারি পর্যায়ে ৩ থেকে ৪ শতাংশ দাম বাড়ানো হতে পারে বলে তার কথায় আভাস পাওয়া গেছে। বিদ্যুৎ বিভাগ…

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতদের নিরঙ্কুশ জয়

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতদের নিরঙ্কুশ জয় এবং আওয়ামী লীগপন্থিদের ভরাডুবি হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে মহিলা সম্পাদিকা, পাঠাগার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের তিন পদ ছাড়া আর কোনো পদে জয়লাভ করতে পারেননি তারা। সভাপতি পদে বিজয়ী হয়েছেন প্যানেলের বাহির থেকে দাঁড়ানো বর্তমান সভাপতি আবু আহসান টগর। তিনি পেয়েছেন ১৬২…

আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে প্রতিবাদ দিবস হবে, সে সময়ের তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে…

বাণিজ্য বাড়াতে সম্মত বাংলাদেশ ও ঘানা

পারস্পরিক সুবিধার ব্যবসা-বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ঘানা। মঙ্গলবার (ফেব্রুয়ারি ২০) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত ঘানার পররাষ্ট্র ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে-এর নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে একমত হয় দুই দেশ। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, দুই দেশ বাণিজ্য বৃদ্ধির…

আমিরাতের পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাবের হোসেন চৌধুরীর বৈঠক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী ড. আমনা বিনতে আবদুল্লাহ আল দাহাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দুবাইয়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ এবং টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় এ বৈঠক হয়েছে। বৈঠকে পরিবেশমন্ত্রী চৌধুরী এবং মন্ত্রী আল দাহাক জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বন সংরক্ষণ এবং…

বিএনপি নেতারা নিজেদের মুখ রক্ষায় অসংলগ্ন কথা বলছেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নির্বাচনবিরোধী ষড়যন্ত্র ব্যর্থ হওয়া ও সারাবিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম, আমীর খসরু সাহেবরা নিজেদের মুখ রক্ষার জন্য এখন অসংলগ্ন কথা বলছেন। মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভার…