জলবায়ু সুরক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম: বান্দরবান বন বিভাগ

বাসুদেব বিশ্বাস,বান্দরবান প্রতিনিধি: “ উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হলো আন্তর্জাতিক বন দিবস। ২১ মার্চ (বৃহস্পতিবার) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে…

রামপালে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

এনায়েত করিম রাজিব: বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার রামপাল উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার(২১ মার্চ) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা একনাগাড়ে শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন সড়ক, বাসাবাড়ি, ফসলের মাঠ সহ বিভিন্ন স্থানে শিলা জমে রয়েছে। তাছাড়াও…

রূপগঞ্জে মোটরসাইকেলসহ ব্যবসায়ি নাঈম নিখোঁজ

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার বাসিন্দা, ফার্মেসির ঔষধ ব্যবসায়ি নাঈম মিয়া(৩৩), গত ১৮ই মার্চ বিকেল ৪ টা ৩০ মিনিটে ব্যবসায়িক কাজে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের, নিজ বাড়িতে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পরবর্তী সময় তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নাঈম মিয়া (৩৩), গোলাকান্দাইল এলাকার কবির হোসেনের ছেলে। গত ১৯ মার্চ ডেমরা থানায়, নিখোঁজ নাঈম মিয়ার পিতা…

অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে জেনিথ লাইফের চেয়ারম্যান-সিইও’র সৌজন্য সাক্ষাৎ

দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি এবং কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বুধবার (২০ মার্চ) অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সচিবালয়ের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের…

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে এসময় আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ড্রাইভিং লাইসেন্স নবায়নে জটিলতা: চুয়াডাঙ্গায় চালকদের মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জন্ম তারিখ সংশোধন করে ড্রাইভিং লাইসেন্স নবায়ন না হওয়ায় চুয়াডাঙ্গায় আবারও মানববন্ধন করেছে পেশাদার গাড়ী চালকরা। দীর্ঘদিনের আন্দোলনের ফলে স্মার্ট কার্ডধারীদের কার্যক্রম সচল হলেও থমকে আছে নন-স্মার্ট কার্ডধারীদের কার্যক্রম। আজ বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড়ে বীর মুক্তিযোদ্ধা, কয়েক জেলার শতাধিত গাড়ী চালক ও তাদের স্বজন এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা…

চা শ্রমিক নারীরা অধিকার আদায়ে বঞ্চিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শ্যামল সবুজ শয্য সফলা চা পাতার সঙ্গে নারীর সম্পর্ক আজকের নয়, বহুকালের। দুটি পাতা একটি কুঁড়ি উঠে আসে নারীদের হাত স্পর্শ করে। নারীর ঘামে-শ্রমেই আজ চা শিল্প বাণিজ্যিক ভাবে সুপ্রতিষ্ঠিত। যে নারী চা শিল্পকে অধিষ্ঠিত করেছেন মর্যাদার আসনে, আজও তারা অনেক অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশে মোট চা-বাগানের সংখ্যা ২৪০টি (ফাঁড়ি বাগানসহ)।…

স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে

প্রথম স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করতে গেলেন মামুন মোল্লা নামে এক যুবক। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে। তার দুধ দিয়ে গোসল করার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মোল্লা নারুয়া বাজারে লেপ-তোষকের ব্যবসা করেন।…

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে চট্টগ্রামে যুবকের সবকিছু লুট, গ্রেফতার ৩ চাঁদাবাজ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামে চাঁদাবাজ চক্রের নতুন কৌশল হিসাবে ফেসবুকে মেয়ে দিয়ে প্রেমের ফাঁদ পেতে এক যুবকের এনড্রয়েড মোবাইল, নগদ টাকা, পরে জিম্মি রেখে আত্মিয়-স্বজন ও বন্ধুদের কাঁছ থেকে ৩০,০০০ টাকা এবং ভুক্তভোগী যুবকের বিকাশের পিন নাম্বার নিয়ে তার বিকাশ থেকে ৩০,০০০ টাকা উত্তোলন পুর্বক তাকে মারধর করে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেওয়ার মত…

পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে আমিরাত

পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতা ও সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি আমিরাতের এই আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে পর্যটন শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবায়ন…