ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান…

বেনাপোলে পুলিশের অভিযানে হোরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইন সহ মো. সোহাগ হোসেন (৩৭)কে আটক করেছে পুলিশ। সোমবার সকালে আটক আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটক আসামী সোহাগ শার্শার লক্ষণপুর মধ্যপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিনে জনৈক ডাক্তার মোহাম্মাদ আলী…

শমসেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আখাউড়া-সিলেট রেলপথ সেকশনে বন্ধ সকল রেল স্টেশন চালুকরনসহ ৮ দফা বাস্তবায়নের দাবীতে আগামী ১লা নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধের সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে সিলেট অবদান রাখলেও, উন্নয়নেরয় দিকে বৈষম্যের শিকার এজন্য সিলেট পিছিয়ে। তারা বলেন, বিশ্বের বিভিন্ন…

আমরা হয় সরকারি দল নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবোঃ সারজিস আলম

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি দেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকবো, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবো। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে…

ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াতের যুব বিভাগের সভাপতি নিহত

ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর যুব বিভাগের সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির (৪২) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক ও তার মহুরি মজিবুর রহমান গুরুতর আহত হন। রবিবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মোসাদ্দেক আহমেদ বশির ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁরহাট এলাকার মৌলভী…

জামায়াতে নেতৃত্ব নির্বাচন, নভেম্বরেই ঘোষণা নতুন আমিরের

রোববার (২৬ অক্টোবর) আমির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম জানান, সব জেলা ইউনিটের রুকন সম্মেলনে চলমান ভোটগ্রহণ চলতি মাসেই শেষ হলে নতুন আমিরের নাম নভেম্বরেই চূড়ান্ত করা হবে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর বিগত দেড় দশক জামায়াতে ইসলামী কঠিন সময় পার করলেও ‘২৪-এর গণঅভ্যুত্থান’-এর পর দলটি কিছুটা স্বস্তির…

পুঁজিবাজারে মন্দা: সূচক ও লেনদেন কমেছে, বেশিরভাগ শেয়ারের দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে আজ রোববার (২৬ অক্টোবর) ৪৬১ কোটি টাকার ঘরে নেমে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন পতন হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৩ পয়েন্ট। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ…

ঢাকাসহ ৫ বিভাগে প্রার্থীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক সোমবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা—এই পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করবেন তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান বলেন,…

সোনারগাঁওয়ে বিএনপির উঠান বৈঠক: রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সোলায়মান হাসান: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নোয়াগাঁও এলাকায় আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মফিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদল নেতা সোহেল রানা। প্রধান…

‘পাচিং’ ও ‘ডেথ পাচিং’ পদ্ধতিতে কৃষকের ফসল রক্ষায় প্রাকৃতিক পাহারাদার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভরা আমন মৌসুমে মাজরা পোকার আক্রমণে প্রতিবছর ক্ষতির মুখে পড়তেন মৌলভীবাজারের কৃষকেরা। তবে এখন সেই চিত্র বদলে যাচ্ছে। ক্ষতিকর পোকা দমনে কীটনাশকের পরিবর্তে কৃষকেরা ঝুঁকছেন পরিবেশবান্ধব ‘পাচিং’ বা ‘ডেথ পাচিং’ পদ্ধতির দিকে। বাঁশের খুঁটি ও গাছের ডাল ব্যবহার করে সহজলভ্য এই কৌশলে শিকারি পাখিরা ধানক্ষেতে এসে পোকা খেয়ে ফেলে। ফলে কীটনাশক…