হাসিনা–আওয়ামী লীগ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে দেশের সব রাজনৈতিক দলের অবস্থান এখনই স্পষ্ট করতে হবে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগ সম্পর্কে আমরা কী চাই—এটা সবার পরিষ্কারভাবে বলা প্রয়োজন। আজও তিনি (শেখ…

আবারো রক্তাক্ত চট্টগ্রাম, এবার হালিশহরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের হালিশহরে আবারো প্রকাশ্যে রক্ত ঝরলো। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে থানার চুনা ফ্যাক্টরি মোড়ের শাপলা আবাসিক এলাকার সামনে মো. আকবর (৩০) নামে এক স্থানীয় কাঁচাপণ্যের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা…

সাতক্ষীরায় সুন্দরবনে অস্ত্র তৈরির সরঞ্জামসহ বনদস্যু বিল্লাল গ্রেফতার

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় সুন্দরবনের বনদস্যুদের অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিল্লাল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। সাতক্ষীরায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির…

শার্শায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বেনাপোল প্রতিনিধি: ”তোমারই আগামী দিনের বাংলাদেশ”এ প্রত্যয় নিয়ে যশোরের শার্শা উপজেলার এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের…

শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ই নভেম্বর) রাতে শ্রীমঙ্গল শহরের মহসিন নিবাসের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য’ শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র’ ন্যাশনাল টি কোম্পানির…

চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত বুধবার থেকে তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র শওকত আজম…

চরভদ্রাসনে ট্রাক্টরচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে ট্রাক্টরচাপায় মো. হাসান প্রামাণিক (১৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম শালেপুর গ্রামের মোশাররফ প্রামাণিকের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, হাসান ভাড়ায়চালিত ট্রাক্টর নিয়ে উত্তর নবাবগঞ্জ চরাঞ্চলে কাশবন…

মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হামিদিয়া পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা…

জাতীয় নির্বাচন নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ : হুমায়ুন কবির

মোঃ মাসুদ সরদার বরিশাল জেলা প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন কেবল একটি নির্বাচন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি অংশগ্রহণমূলক, সৎ ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের প্রধান দায়িত্ব।” তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের…

ইসি শতভাগ প্রস্তুত : ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেন, “নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হলে ইসি সম্পূর্ণভাবে প্রস্তুত।” তিনি…