সাতক্ষীরা নবাগত জেলা প্রশাসক কে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সোমবার রাতে নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন এবং অতিরিক্ত…

ধর্ষণ মামলার পলাতক মামুন র‍্যাবের জালে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: হবিগঞ্জের আজমেরীগঞ্জে দায়ের হওয়া ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব-৯ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ই নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মো.মামুন মিয়া (২৮) দীর্ঘদিন ধরে ভিকটিমকে বিয়ের প্রলোভনে…

আইনের ঊর্ধ্বে কেউ নয়, যতই ক্ষমতাবান হোক : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ বাংলাদেশের আদালতের দেওয়া রায় শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেও প্রতিধ্বনি তুলেছে। এই রায় স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে-যত ক্ষমতাবানই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সোমবার (১৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের…

আলফাডাঙ্গায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাস্তায় কম্বল বিতরণ করলেন ইউএনও

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তীব্র শীতের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভ্যানচালক, দিনমজুর ও ফুটpathে বসবাসরত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সন্ধ্যার পর থেকে কনকনে ঠান্ডা ও হালকা বাতাসে খোলা আকাশের নিচে…

কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও মেধাবী ছাত্রীবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (১৭ই নভেম্বর) বিদ্যালয়ের আয়োজনে উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয় এবং অত্র বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাখন…

কুষ্টিয়ায় ডিসির সরকারি মোবাইল নম্বর হ্যাক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর হ্যাক করা হয়েছে। এর মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে। খোঁজ নি‌য়ে জানা গেছে,‌ জেলা প্রশাস‌কের সরকা‌রি নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে “২৫ হাজার টাকা পাঠাবেন” বলে জানানো হয়। প্রতারক চক্রটি হ্যাক হওয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এস‌এম‌এসে যোগাযোগ করে তাদের বিকাশ বা অন্য মোবাইলে মানি-পেমেন্ট…

শেখ হাসিনাকে আনতে ভারতকে ফের চিঠি দেব : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হবে। সোমবার (১৭ নভেম্বর) সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, “আমরা শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও অনুরোধ জানাব। ভারত যদি তাকে আশ্রয় দিয়ে যায়, তাহলে বুঝতে হবে—এটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতামূলক…

বেকি লেক পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে 

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পাথারিয়া চা বাগানে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের বেকি লেক দেশের অধিকাংশ মানুষের কাছে এখনো অজানা রয়ে গেছে। বড়লেখা উপজেলার পাথারিয়া ঐতিহ্যবাহী চা বাগান একটি। এই বাগানের বুক চিরে বেকি লেকটি যেন প্রকৃতির এক রত্ন। চারদিকে বিস্তীর্ণ সবুজের সমারোহে চা গাছের সারি, পাখির গুঞ্জন, বানরের খেলা, আর লেকের…

সাতক্ষীরার সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে একটি শটগান ও ২৭ রাউন্ড গুলিসহ এস এম সাইফুল ওয়াদুদ (৫১) নামে এক বনদস্যুকে আটক করেছে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের একটি দল। আটক সাইফুল ওয়াদুদ মুন্সীগঞ্জ ইউনিয়েনর জ্যোতিন্দ্রনগরের মৃত আবু বক্কর সরদারের ছেলে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন ছোট ভেটখালি এলাকা…

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের পাঁচ বছর কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও আদালত মত প্রকাশ করেন যে তার অপরাধও সর্বোচ্চ শাস্তিযোগ্য ছিল।…