“জনগণ মোটেও আতঙ্কিত নয়, সবকিছু খুবই স্বাভাবিক” -ডিএমপি কমিশনার
রাজধানীতে সম্প্রতি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। বিভিন্ন এলাকায় বিস্ফোরণে সাধারণ মানুষ আতঙ্কিত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,“জনগণ মোটেও আতঙ্কিত না। দেখুন, সবকিছু খুবই স্বাভাবিক।…

