২৪ ঘণ্টা না পেরোতেই ফের ভূমিকম্প

গতকাল শুক্রবারের তীব্র ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও ভূকম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই ভূকম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ…

চিকিৎসক হামলা: ২৫ দিনেও নেই গ্রেপ্তারের দেখা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ২৫ দিন পার হলেও কোনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সড়ক দুর্ঘটনায় যুবদলের এক কর্মীর শিশুপুত্র নিহত হওয়ার জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাণ্ডব চালায় একদল লোক। গত ২৮ অক্টোবর…

বন্যপ্রাণী থেকে ফসল রক্ষায় রাতের পাহারা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সূর্যোদয়ের সাথে অন্ধকার হলেই ফসলি জমিতে নেমে আসে বনের একঝাঁক বুনো শুকর। নষ্ট করে ফেলে কৃষি জমির ধান ও সবজিক্ষেত। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক মাস ধরে প্রায় চার-পাঁচটি এলাকায় চলছে এই তান্ডব। পাকা ধান ঘরে তোলার সময় এ ভোগান্তিতে ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষকেরা। এ অবস্থায় বুনো শুকর থেকে ফসল বাঁচানোর জন্য…

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: আজ শুক্রবার রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পারষ্পরিক সৌজন্য বিনিময় করেন। প্রধান উপদেষ্টা এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে…

বান্দরবানের আলীকদমে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির পদযাত্রা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু কে পরিবর্তন করে জেলা বিএনপির সদস্য সচিব মো.জাবেদ রেজাকে ধানের শীর্ষ প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বান্দরবানের আলীকদম উপজেলায় বিএনপির নেতাকর্মীদের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে আলীকদম উপজেলা বিএনপির আয়োজনে আলীকদম ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল…

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। ফেসবুকে ওই শোকবার্তায় বলা হয়, ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ…

সারা দেশে ভূমিকম্পে নিহত ৬

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। শতাধিক মানুষ আহত হয়েছে। ঢাকায় ভবনের রেলিং ধসে তিনজন, নরসিংদীতে দুজন এবং নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক নিহত হয়। পুরান ঢাকায় আটতলা ভবনের রেলিং ভেঙে পড়ে পথচারীরা নিহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা…

শিবির কর্মী মামুন হত্যা মামলায় চবি সহকারী রেজিস্ট্রার মনসুর গ্রেফতার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সহকারী রেজিস্ট্রার আবুল মনসুর শিকদারকে ক্যাম্পাস থেকে ধরে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্ররা। ধৃত আবুল সনসুর শিকদার তাকে নাজেহাল করে থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য চবি’র ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের বিরোদ্ধে অভিযোগ করেছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকার মসজিদের…

বেনাপোল সীমান্তে বাংলাদেশি যাত্রী ডলার-রিয়ালসহ আটক

বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে দেশে ফেরার সময় শফিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধারের পর তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে ১০ হাজার মার্কিন ডলার এবং ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল জব্দ করা হয়েছে, যার মোট মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮…

সিরাজগঞ্জে দুই দোকানে আগুন, প্রায় ২৭ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে স্যানিটারি ও ফার্নিচারের দুই দোকানে আগুন লেগেছে। এতে প্রায় ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকেরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জামতৈল পূর্ববাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকেই মেসার্স নাজিফা এন্টারপ্রাইজের স্যানিটারি সামগ্রীর দোকানে প্রথম আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের…