ইমাম-খতিবদের জাতীয় স্কেলে বেতন-ভাতা দিতে ধর্ম উপদেষ্টার অনুরোধ

জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার জন্য বেসরকারি মসজিদ কমিটিগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা টাউন হল ময়দানে ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর কমিটি এই সম্মেলনের আয়োজন করে। ধর্ম উপদেষ্টা বলেন,…

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন। তাঁর সম্মানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করা হয়। ড্রুকএয়ারের যে বিমানে ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন, সেটি সকাল ৮টা ১৫ মিনিটে অবতরণ করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং…

২৪ ঘণ্টা না পেরোতেই ফের ভূমিকম্প

গতকাল শুক্রবারের তীব্র ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও ভূকম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই ভূকম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ…

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: আজ শুক্রবার রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পারষ্পরিক সৌজন্য বিনিময় করেন। প্রধান উপদেষ্টা এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে…

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। ফেসবুকে ওই শোকবার্তায় বলা হয়, ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ…

সারা দেশে ভূমিকম্পে নিহত ৬

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। শতাধিক মানুষ আহত হয়েছে। ঢাকায় ভবনের রেলিং ধসে তিনজন, নরসিংদীতে দুজন এবং নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক নিহত হয়। পুরান ঢাকায় আটতলা ভবনের রেলিং ভেঙে পড়ে পথচারীরা নিহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা…

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গ করা সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল…

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে যোগদানের বিষয়ে তিনি সম্মতি জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপার্সন তাঁর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এ অনুষ্ঠানে অংশ নেবেন।

সিলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ‘প্রবাসী সম্মাননা’ প্রদান

সিলেট জেলা প্রশাসন প্রবাসী কল্যাণ শাখা আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে সিলেটের প্রবাসীদের সম্মাননা প্রদান করবে। প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিতে এই সম্মাননা প্রদান করা হবে। সিলেট জেলার সকল প্রবাসীকে শ্রেণিভিত্তিকভাবে সম্মাননা দেওয়া হবে। বিশেষ করে পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, খেলাধুলায়…

আইনের ঊর্ধ্বে কেউ নয়, যতই ক্ষমতাবান হোক : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ বাংলাদেশের আদালতের দেওয়া রায় শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেও প্রতিধ্বনি তুলেছে। এই রায় স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে-যত ক্ষমতাবানই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সোমবার (১৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের…