জেল থেকে বেরিয়েই প্রবাসীর স্ত্রীকে প্রাননাশের হুমকি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের দায়ে মামলায় আদালত থেকে আসামীরা জামিনে বেড়িয়ে বাদীকে প্রাননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নারী মৌলভীবাজারের কুলাউড়া থানায় একটি জিডি( নং ১২১৭) দায়ের করেছেন। এদিকে থানায় জিডি করায় ক্ষিপ্ত হয়ে আসামীরা বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দেশীয় অস্ত্র ধারালো দা দিয়ে ধাওয়া…

বেনাপোলে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

মো. রাসেল ইসলাম: যশোরের বেনাপোল দিঘীরপাড় গ্রামে অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাতেমা বেগম (৫০) ও মনির হোসেন (২২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়। আটক আসামীরা হলেন, বেনাপোল পৌরভার দিঘীরপাড় গ্রামের মৃত শহিদুল মিস্ত্রির স্ত্রী ফাতেমা ও চট্টগ্রামের কর্ণফুলী থানার শফিকের ছেলে মনির…

শার্শায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

বেনাপোল প্রতিনিধি: গণমাধ্যমকর্মীদের কাজে অসহযোগীতা, অসস্মান ও অসদাচরণের অভিযোগে যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সবধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার(০১ ফেব্রুযারী) বিকালে গণমাধ্যমকর্মীরা একটি বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানাতে সংবাদ বর্জনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমকর্মীরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কোন সংবাদ সংগ্রহের জন্য গেলে তার অফিস কক্ষে ঢোকার অনুমতি বা…

মৌলভীবাজারে আস্থা প্রকল্পের অবহিতকরন সভা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও রুপান্তরের বাস্তবায়নে জাতীয় যুবনীতি ২০১৭ বাস্তবায়নে আস্থা প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শাহীনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এছাড়াও সভায়…

মোরেলগঞ্জে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে এবছর সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে রয়েছে সরিষা ফুলের সমারোহ। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু সরিষার ফুল আর ফুল। এ যেন হলুদে সাজানো মাঠ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হবে এমনটাই আশা করছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে,চলতি মৌসুমে মোরেলগঞ্জে সরিষা চাষের লক্ষমাত্রা…

কুড়িগ্রামে ছিনতাই ও চাঁদাবাজি মামলায় কথিত দুই সাংবাদিক গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার কৃঞ্চপুর কামারপাড়া ও মোগলবাসা ইউনিয়নের কৃঞ্চপুর ফারাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম ওরফে মসলা শহিদুল নামে কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি কুড়িগ্রাম পৌর শহরের গাছবাড়ি সংলগ্ন কৃষ্ণপুর কামারপাড়ার মৃত করিমুল্লা (জোগলা)’র পুত্র শহিদুল ইসলাম ওরফে মসলা শহিদুল এক সময় কুড়িগ্রাম আদর্শ…

ডাঃ জনিকে নিখোঁজ হওয়ার ঘটনায় সদর থানার সাবেক দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে সমন জারির নির্দেশ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের পারকুকরালির হোমিও চিকিৎসক ডাঃ মোখলেছুর রহমান জনিকে শহরের লাবনী মোড় থেকে ধরে এনে লকআপে তিন দিন আটক রাখার পর নিখোঁজ হওয়ার ঘটনায় সদর থানার দুইজন সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একজন উপপরিদর্শকের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেওয়া হয়েছে । সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জিয়ারুল ইসলাম গোয়েন্দা, অপরাধ…

বানিয়াচংয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০ জন

শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের চানপাড়া ও ঘাগড়াকোনা গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় ২ ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছেন। বানিয়াচং থানা পুলিশ ও হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে দাঙ্গা নিয়ন্ত্রনে নিয়ে আসেন। মঙ্গলবার…

চুয়াডাঙ্গার জীবননগরে দুই রাইস মিলকে ৬০ হাজার টাকা জরিমানা

আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুটি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এবং চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সজল আহম্মেদ জানান, মঙ্গলবার বিকালে জীবননগর উপজেলার দত্তনগর রোড ও লক্ষ্মীপুর…

লক্ষ্মীপুরে অন্তঃসত্তা গৃহবধূকে ধর্ষণ মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে অন্তঃসত্তা গৃহবধূকে ধর্ষণ অভিযোগের মামলায় শ্রমিক লীগ নেতা মো. জোবায়ের হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৯ জানুয়ারি) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকাটিয়া কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জোবায়ের রামগতি উপজেলা শ্রমিক লীগের…