জুড়ীতে আমেরিকা প্রবাসীর জায়গা দখল করে রাস্তা নির্মানের চেষ্টার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে এক আমেরিকা প্রবাসীর জায়গা দখল করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রবাসীর বাড়ীর কেয়ারটেকার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, জুড়ী উপজেলার ২নং পুর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে আমির আলী আমেরিকায় বসবাস করেন। তাঁর অনুপস্থিতিতে একই গ্রামের বাসিন্দা মৃত রফিক মিয়ার ছেলে…

ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা করে প্রবাসী

রাজবাড়ীর পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ায় আসক্ত হয়ে দুই লাখ টাকা চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত‍্যা করে প্রবাসী স্বামী লিটন শেখ। শনিবার রাতে ‘ইনডিপেনডেন্ট টেলিভিশনকে’ বিষয়টি নিশ্চিত করেছে পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার। এ ঘটনায় মো. শিহাব শেখ (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তারও…

মৌলভীবাজার কারাগারে কয়েদির মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার কারাগারে ড্যাফল বিজন চন্দ্র শীল (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার ২৫ জানুয়ারী অসুস্থ হয়ে এই কয়েদীর মৃত্যু ঘটে। মৌলভীবাজার কারাগার সুত্রে ড্যাফল বিজন চন্দ্র শীল কুলাউড়া থানার জিআর-৩৯৭/২০০৩ নং- মামলার সাজাপ্রাপ্ত আসামী। চলতি বছরের গত ৩০ জানুয়ারি সে কারাগারে আসে। সে উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। রবিবার সে অসুস্থ…

ভাষার মাসে নিজেদের ভাষাই ভুলতে বসেছে তারা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কোন একসময় শুধু মায়ের ভাষাই জানতেন তারা। মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না, ব্যবহারও করতেন না। কিন্তু মায়ের ভাষায় তো লেখাপড়ার সুযোগ নেই। পাশাপাশি জীবন-জীবিকার তাগিদ। ফলে চায়ের রাজধানী মৌলভীবাজারে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের লেখাপড়া বাংলা মাধ্যমেই করতে হয়। এতে কমছে তাদের নিজস্ব মাতৃভাষার চর্চা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে,…

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

ভোলার মনপুরায় মোটরসাইল চালিয়ে বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান এক ছাত্রলীগ নেতা। শনিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার হাজিরহাট থেকে দক্ষিণ সাকুচিয়া বাড়ি যাওয়ার পথে বাংলাবাজারের উত্তর পাশে ডিসি সড়কের ওপর এ ঘটনা ঘটে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নতুন বাজার জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।…

কাশিয়ানীতে জিপিএ ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান

মো: জুয়েল হাসান, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী এম এ খালেক ডিগ্রী কলেজের জিপিএ 5 প্রাপ্তদের সম্মাননা প্রদান করেছে র‍্যাব -৬ খুলনা। শনিবার ২৪ ফেব্রুয়ারি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র‍্যাবের মহা পরিচালক এম খুরশীদ হোসেন বিপিএম বার (অতিরিক্ত আইজিপি গ্রেড-৬)। তিনি বেলা ১১টায় হেলিকপ্টার যোগে আসেন। পরে তিনি এম এ খালেক বিশ্ব বিদ্যালয়ের ডিগ্রী…

বাঁশখালীতে বেকারী শ্রমিক খুনের আসামী মাহাবুব গ্রেফতার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বেকারী শ্রমিক শাহ আলম হত্যাকান্ডের অন্যতম আসামী মাহাবুবর রহমান (৩০)কে খুনের ঘটনার ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার জবানবন্দি নিয়ে আসামী মাহাবুবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ। ২৩ ফেব্রুয়ারী’২৪ ইং শুক্রবার দিবাগত রাত…

বান্দরবানে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : বান্দরবানে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। গত ২৪ ফেব্রুয়ারি (শনিবার) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহ্ মোজাহিদ উদ্দিন। এসময় জেলা…

হাকালুকি হাওরে কমেছে মাছের উৎপাদন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের হাকালুকি হাওরে কমেছে মাছের উৎপাদন। হাওরের অনেক জায়গা ভরাট, মাছের খাদ্য ও আবাসস্থল হুমকির মুখে পড়ায় এ পরিস্থিতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য কার্যকর উদ্যোগের প্রয়োজন দেখছেন তাঁরা। দেশীয় প্রজাতির মাছের ভান্ডার হিসেবে পরিচিত হাকালুকি হাওর। ২০২২ সালে হাওরে ২৮ হাজার টন মাছ উৎপাদন হলেও গত বছরের ডিসেম্বর পর্যন্ত উৎপাদন…

বন্ডপাশা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

আজিজুর রহমান দুলালঃ : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বন্ডপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। এই নির্বাচনে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রুপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজিজার মোল্যা ও বন্ডপাশা গ্রামের মো. নুরইসলাম মোল্যার…