শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট বন্ধ ছিল ফ্লাইট চলাচল
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে হঠাৎ শিয়াল দেখা যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২৬ মিনিট আটকে থাকে। বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রানওয়ে থেকে শিয়াল অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, ইউএস-বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে…

