নির্বাচনের নিরাপত্তায় সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন
দ্বাদশ জাতীয় নির্বাচনের নিরাপত্তায় প্রায় সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি জানান, ভোটকেন্দ্রের সার্বক্ষণিক নিরাপত্তায় কঠোরভাবে দায়িত্ব পালনে আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার…

