রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৮ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির…

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস শোকবার্তায় বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক ছিলেন। বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি এই শোকাবহ সময়ে দেশবাসীকে শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করে বলেন, বাংলাদেশের…

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জানাজার পর তাকে (বেগম খালেদা জিয়া) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। আসিফ নজরুল জানান, তাকে দাফন করা হবে সাবেক…

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‌‘৩১ ডিসেম্বর এবং…

বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় সকাল ৬টায় তার ইহকালকে বিদায় জানিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তথ‍্য নিশ্চিত করেছেন, বিএনপি প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান। এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বনভোজন

সংযুক্ত আরব আমিরাতের প্রাকৃতিক মনোরম পরিবেশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের বার্ষিক বনভোজন ও মহান বিজয় দিবস। প্রবাসে দেশের কৃষ্টি-কালচার তুলে ধরা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার শারজাহ ন্যাশনাল পার্কে অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করা হয়। সিলেটের কৃতি সন্তান…

সংসদ নির্বাচনে ২৫৮২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।  আজ সোমবার নির্বাচন কমিশন থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি, ফরিদপুর অঞ্চলে ১৫টি সংসদীয় আসনের বিপরীতে ১৪২টি, চট্টগ্রাম…

এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগ দেওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাহিদ ইসলাম। দলটিতে মুখপাত্রের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের বিষয়ে তিনি বলেন, এনসিপির…

নির্বাচন সফল করতে আমরা পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।আমরা পুরোপুরি প্রস্তুত। সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব…

হাইকোর্টের আদেশ স্থগিত, মান্নার নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণ খেলাপির তালিকা থেকে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আদালতের এই সিদ্ধান্তের ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশ স্থগিত করে সোমবার (২৯ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন…