জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দি অ্যাফেয়ার্সের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দি অ্যাফেয়ার্স মিচেল লি। রবিবার (১৮ জানুয়ারি) সকালে জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। জামায়াতে ইসলামী এক বার্তায় তাদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি,…

