জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমানসহ সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।…

জামায়াতের লং মার্চকে ক্ষতি হিসেবে আখ্যায়িত করলেন চরমোনাই পীর

জামায়াতে ইসলামীর লং মার্চকে দেশের ক্ষতি হিসেবে আখ্যায়িত করে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘রাস্তায় নামে, লং মার্চ করে তেল-গ্যাস দাম বৃদ্ধির প্রতিবাদে। সংসদে আবার বলে যে এই তেল-গ্যাস সৃষ্ট সমস্যা বর্তমান সরকারের আমলে হয়নি—এটা আগের সরকারের জন্য হয়েছে। সম্প্রতি এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘রাস্তায় নেমে মানুষকে…

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষের এ বৈঠকে সরকারের নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু ও প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। উক্ত বৈঠকে মন্ত্রিসভার সদস্যরাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি

প্রায় দেড় বছর ধরে টানাপোড়েনের পর অবশেষে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। নতুন এই চুক্তির শর্ত অনুসারে, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটি ও উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি থাকবে এবং যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষকে সেই দ্বিপে ঘাঁটি করতে দেওয়া হবে না। গত কাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট…

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির প্রার্থী মির্জা ফয়সল, থাকবে ডামি প্রার্থীও

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। একই সঙ্গে ডামি প্রার্থী হিসেবেও দলীয়ভাবে আরও একজনের মনোনয়নপত্র দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত…

রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ

বিভিন্ন দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লং মার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কর্মসূচি শুরু হয়। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানোর দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও…

প্রধানমন্ত্রী সোমবার নিউইয়র্ক যাচ্ছেন

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র সফরটি সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে ২৪ সেপ্টেম্বর বক্তৃতা দেয়ার পরদিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন…

হার্টের পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন বিদেশ যাওয়ার প্রয়োজন হচ্ছে না: সমাজকল্যাণমন্ত্রী

দেশের চিকিৎসাব্যবস্থা ভালো হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসাইন। তিনি বলেন, হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আজ শুক্রবার সকালে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জারি বিভাগের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্সে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন,…

জামায়াতের লংমার্চ বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার

জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, লংমার্চের সময় সড়কের দুই পাশে কোটি মানুষ দাঁড়িয়ে…

হজ নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, সময় আর বাড়বে না

২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।নির্ধারিত সময়ের পর আর কোনো সময় বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার তাগিদ দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। ধর্ম মন্ত্রণালয়ের প্রচারিত…